প্রেম প্রস্তাব প্রত্যাখ্যান করায় মারধর, থানায় অভিযোগ ছাত্রীর

বরিশাল প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২২, ১৮:১৮আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ১৯:৪৫

 
বরিশালে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কলেজছাত্রীকে মারধর ও হুমকি দেওয়ার ঘটনায় সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রসহ দুই জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। 

সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে ওই কলেজের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র নুজাইম শাওন ও তার বন্ধু বিএম কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্র সাগরের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দেন ওই ছাত্রী। এদিকে ঘটনা তদন্তে বিএম কলেজ থেকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
 
অভিযোগকারী ছাত্রী জানান, শাওন দীর্ঘদিন ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিল। সর্বশেষ গত রবিবার বিকালে বিএম কলেজ ক্যাম্পাসে জনতা লাইব্রেরির সামনে তার পথরোধ করে। এরপর প্রেমের প্রস্তাব দিলে দ্রুত চলে আসার চেষ্টা করেন। কিন্তু শাওন ও সাগর প্রস্তাবে রাজি হওয়ার জন্য চাপ সৃষ্টি করে। শেষ পর্যন্ত রাজি করাতে না পেরে শারীরিকভাবে তাকে লাঞ্ছিত করে। ঘটনা কাউকে জানালে কলেজ ক্যাম্পাসে ঢুকতে দেবে না বলে হুমকি দেয় সাগর ও শাওন।
 
ঘটনার পর থেকে ওই ছাত্রী নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। পরিবার ও সহকর্মীদের সঙ্গে কথা বলে মঙ্গলবার দুপুরে শাওন ও সাগরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন কোতোয়ালি মডেল থানায়। ‍এর আগে বিএম কলেজের অধ্যক্ষ বরাবরও অভিযোগ দিয়েছেন ওই ছাত্রী।
 
কোতোয়ালি থানার ওসি আজিমুল করিম অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
 
এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া বলেন, ওই ছাত্রী লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগ তদন্তে অধ্যাপক আক্তারুজ্জামানকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
 
অভিযুক্ত নুজাইম শাওনের মোবাইল বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা যায়নি।
 
বিএম কলেজের ছাত্র সাগর বলেন, ওই ছাত্রীকে কোনও হুমকি দিইনি। তার সঙ্গে শাওনের প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় দুজনকে দুদিকে সরিয়ে দিয়েছি। তার বিরুদ্ধে ওই ছাত্রী মিথ্যা অভিযোগ এনেছে বলে দাবি করেন সাগর।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম