‘শেখ হাসিনার কারণে বিনামূল্যে টিকা নিতে পারছি’

পিরোজপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১০আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩১

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনদরদি রাষ্ট্রনায়ক। বিশ্বের অনেক দেশ আছে যেখানে টাকা দিয়ে করোনার টিকা নিতে হয়। আর শেখ হাসিনার কারণে আমরা বিনামূল্যে টিকা নিতে পারছি।’

শনিবার (২৬ ফেব্রুয়ারি) পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গায় একদিনে এক কোটি করোনার টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

রেজাউল করিম বলেন, ‘আমাদের পেটে খাবার না থাকলে সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বোঝেন। যার ঘর নেই তাকে ঘর করে দেন তিনি। নিজের টাকায় রেজিস্ট্রেশন করে দেন। তিনি গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছেন। কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে বিচার না করে করোনার সময় সবার কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন।’

মাটিভাঙ্গা উপস্বাস্থ্য কেন্দ্রে সার্বক্ষণিক একজন এমএমবিবিএস ডাক্তার ডেপুটেশনে দেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। তিনি বলেন, ‘শেখ হাসিনার হাত ধরে এলাকার উন্নয়ন হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘সবাই মিলেমিশে উন্নয়নের অগ্রযাত্রায় সামিল হতে হবে। উন্নয়নের পথে যারা বাধা সৃষ্টি করে, যারা রাজনীতির নামে অপরাজনীতি করে তাদের থেকে দূরে থাকতে হবে, তাদের প্রতিহত করতে হবে। কেউ চাঁদাবাজি করলে প্রতিহত করবেন, প্রশাসনকে জানাবেন।’ 

/আরকে/ /এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম