নষ্ট ডাকমিটারে ভোগান্তি, বরিশালের পার্সেল যাচ্ছে না বিদেশ 

সালেহ টিটু, বরিশাল
০২ মার্চ ২০২২, ১০:১৫আপডেট : ০২ মার্চ ২০২২, ১০:১৫

আমেরিকা প্রবাসী বড় বোনের জন্য পার্সেল পাঠাবেন বরিশাল নগরীর বাঁধ রোড এলাকার বাসিন্দা জেমস লিটন বিশ্বাস। এ জন্য তিনি বরিশাল প্রধান ডাকঘরে যাওয়ার পর জানতে পারেন কোনও পার্সেল বাইরে যায় না। কিন্তু বাইরে থেকে আসা পার্সেল বিলি করা হয়। কি কারণে পার্সেল যাবে না, প্রশ্ন করতেই কয়েকদিন পর আসেন বলে বিদায় করা হয় তাকে। কয়েকদিন পর গেলে একই উত্তর মেলে বলে অভিযোগ করেন লিটন বিশ্বাস। পরে খোঁজ নিয়ে জানতে পারেন দেড় বছর আগে বরিশাল প্রধান ডাকঘরের ডাকমিটার বা ফ্রাঙ্কিং মেশিনটি অচল হয়। এরপর আর তা সচল না হওয়ায় পার্সেল পাঠানো যাচ্ছে না।  তবে কবে এ মেশিন সচল হবে তারও কোনও সঠিক উত্তর পাননি তিনি।

লিটন বিশ্বাস বলেন, বরিশাল বিভাগীয় শহর হওয়ার পরেও এ ডিজিটাল যুগে একটি মেশিন দেড় বছরেও সচল হয়নি, তা অবিশ্বাস্য। ডাক বিভাগের বড় একটি মুনাফা আসে বিদেশি পার্সেল থেকে। কিন্তু সে পার্সেল বাইরে পাঠানো বন্ধ থাকায় একদিকে যেমন ডাকবিভাগ মুনাফা হারাচ্ছে। অপরদিকে মানুষও ভোগান্তির শিকার হচ্ছে, আস্থা হারাচ্ছে। বিষয়টি বিবেচনায় এনে শিগগিরই অচল মেশিনটি সচল করার দাবি জানান তিনি। 
 
মঙ্গলবার (১ মার্চ) সরেজমিনে বরিশালের প্রধান ডাকঘরে গিয়ে দেখা গেছে চার ব্যক্তি এসেছিলেন তাদের পার্সেল বাইরে পাঠাতে। তবে তারা ডাকঘরে গিয়ে পড়েন বিপাকে। যার কাছেই জিজ্ঞাসা করেছেন তারাই কাউন্টার থেকে জানিয়েছেন বিদেশে পার্সেল পাঠানো আপাতত বন্ধ। তবে কি কারণে তা বন্ধ, কবে থেকে চালু হবে, এমন প্রশ্নের কোনও সদুত্তর দিতে পারেননি কাউন্টারে থাকা কর্মীরা।   

পরে একাধিক ব্যক্তিকে প্রশ্ন করার পর সেবা নিতে আসা ব্যক্তিরা জানতে পারেন, ডাকমিটার বা ফ্রাঙ্কিং মেশিনটি নষ্ট হয়েছে। সেটি ঠিক করতে ঢাকায় পাঠানো হয়েছে। তবে তা এখনও ফেরত আসেনি। এ কারণে পার্সেল পাঠানো যাচ্ছে না।   

সেবা নিতে আসা ওই চার ব্যক্তির সঙ্গে কথা হয়। তারা জানান- বেসরকারি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেল পাঠাতে অনেক টাকার প্রয়োজন। ডাকবিভাগের মাধ্যমে পাঠালে কুরিয়ার চার্জ অর্ধেকে নেমে আসে।  
 
এ সময় উদ্ভূত পরিস্থিতিতে কি করবেন, জানতে চাইলে তারা জানান- অপেক্ষা ছাড়া তো আর কোনও সমাধান পাচ্ছি না। কিছুদিন অপেক্ষা করি। এরপরও সচল না হলে খবর রাখতে হবে কেউ বাইরে থেকে আসছেন কিনা। তাদের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করতে হবে।  

অপর এক ব্যক্তি জানান, ঝালকাঠি প্রধান ডাকঘর অথবা ঢাকা থেকে বিদেশে পার্সেল পাঠানো যায়। বিকল্প হিসেবে বিভাগীয় শহর ছেড়ে জেলা শহরের ডাকঘরের মাধ্যমে পার্সেল পাঠানোর চেষ্টা করবেন। 

ডাকঘরে অবস্থানকালে এক ঘণ্টার ব্যবধানে বিদেশে পার্সেল পাঠাতে সাত জনকে আসতে দেখা যায়। 

আক্ষেপ নিয়ে তারা জানান- প্রতিযোগিতার যুগে যখন সরকারি সেবার মান বৃদ্ধি পাওয়ার কথা, সেখানে এমন অব্যবস্থাপনা এবং খামখেয়ালি মেনে নেওয়া যায় না। ডাক বিভাগের এমন আচরণ পরিবর্তন না হলে চিঠির মতো বিদেশে পার্সেল পাঠানোও বন্ধ হয়ে যাবে। আর কুরিয়ার প্রতিষ্ঠান তাদের জায়গা দখল করে নেবে।  

পোস্ট অফিসের প্রশাসন বিভাগের কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, প্রায় দেড়বছর ধরে বন্ধ আমাদের বিদেশে পার্সেল পাঠানো বন্ধ। মেশিন নষ্ট হওয়ার পর তা গত ছয়মাস ধরে মহাপরিচালকের কার্যালয়ে তা পড়ে আছে। কি অবস্থা, কবে পাবো, তাও জানি না। 

তিনি আরও বলেন, আসলে এই ডাকমিটার বা ফ্রাঙ্কিং মেশিন প্রকল্পের আওতায় ছিল। প্রকল্প শেষ হয়ে যাওয়ায় এ নিয়ে আর কারও যেন মাথা ব্যথা নেই।

বরিশালের প্রধান পোস্টমাস্টার আবুল হোসেন মোল্লা বলেন, বেশ কয়েকবার তাগিদ দেওয়া হয়েছে।  নতুন আর একটি মেশিনও তারা পাঠিয়েছেন। কিন্তু সেটার অ্যাডজাস্টিং ম্যান এখনও এসে পৌঁছে নাই। কবে আসবেন তাও জানা নেই। বৈদেশিক পার্সেলিং আপাতত বন্ধ। এতে ডাক বিভাগের গ্রাহকদের ভোগান্তি হচ্ছে ও আয় কমে যাচ্ছে। আমরা এখন শুধু কিছু বিদেমি ডাক ডেলিভারি দিতে পারি বা পাঠাতে পারছি। 

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম