নলছিটিতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বাল্কহেড ডুবি

ঝালকাঠি প্রতিনিধি
১৮ মার্চ ২০২২, ২৩:৫৬আপডেট : ১৮ মার্চ ২০২২, ২৩:৫৬

ঝালকাঠির নলছিটির সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় বালুমতি নামের একটি বালু বোঝাই বাল্কহেড (বালিটানা জাহাজ) ডুবে গেছে। শুক্রবার (১৮ মার্চ ) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঝালকাঠি থেকে সাড়ে তিনশ যাত্রী নিয়ে ঢাকাগামী লঞ্চ ফারহান-৭ সন্ধ্যায় নলছিটি লঞ্চঘাট থেকে ছেড়ে যাওয়ার পর সুগন্ধা নদীর মল্লিকপুর এলাকায় বাল্কহেডটিকে ধাক্কা দেয়।  

এতে বাল্কহেডটি ডুবে যায় এবং লঞ্চের সামনের কিছু অংশ ফেটে যায়। বাল্কহেডে থাকা ৫ জন স্টাফকে ট্রলার নিয়ে স্থানীয়রা উদ্ধার করে। এসময় লঞ্চের যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। পরে লঞ্চটি সারদল এলাকায় চরে ভিড়িয়ে দেয় কর্তৃপক্ষ। এসময় যাত্রীরা তাড়াহুড়ো করে লঞ্চ থেকে নেমে যায়।

ঘটনার পরপরই তুষখালী থেকে থেকে ঢাকাগামী পূবালী-৭ নামের লঞ্চটি দুর্ঘটনাস্থলে এসে কিছু যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

খবর পেয়ে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার, ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে যায়। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, লঞ্চটি আপাতত মেরামত না করা পর্যন্ত সারদল এলাকায় সুগন্ধা নদীর তীরে থাকবে। এখনও কোনও অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম