‘মানুষের কষ্ট হচ্ছে ঠিক, তবে দেশে দুর্ভিক্ষ চলছে না’

ভোলা প্রতিনিধি
১০ এপ্রিল ২০২২, ১৬:২৩আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৬:৩৯

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, ‘দেশে খাদ্য সংকট নেই। কোনও মানুষ না খেয়ে নেই। অথচ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদিন একটা ভাঙা রেকর্ড বাজাচ্ছেন। দেশ ডুইবা গেলো, মানুষ না খায়া মরতেছে। তার কথা শুনে মনে হয়, দেশে দুর্ভিক্ষ চলছে। আসলে তা নয়। মানুষের কষ্ট হচ্ছে এটা ঠিক, তবে দেশে দুর্ভিক্ষ চলছে না।’ 

তিনি বলেন, ‘সবজির দাম বেশি। কোনও কোনও জিনিসের দামও বেশি। কিন্তু দেশে এসব জিনিসের জন্য হাহাকার নেই।’

রবিবার (১০ এপ্রিল) দুপুরে ভোলা সদরে ২০ একর জমিতে ১০০ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন করে রেকর্ড সৃষ্টিকারী ‌‘সবুজ বাংলা খামার’ পরিদর্শন শেষে এসব কথা বলেন কৃষিমন্ত্রী। এ সময় কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। 

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি অধিদফতরের মহা-পরিচালক মো. বেনজির আলম, জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, জেলা পরিষদ চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলুসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে মন্ত্রী জেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদফতর আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

/এএম/
সম্পর্কিত
ফাঁকা বাজারে ক্রেতা নেই, তবু সবজির দাম চড়া
চামড়ার দাম কম পাওয়ার কারণ জানালেন কৃষিমন্ত্রী
ঈদ ঘিরে মসলার দামে অস্থিরতা, বেড়েছে নিত্যপণ্যেরও 
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি