দেশে শিক্ষিতের হার শতভাগে উন্নীত হবে: আমু

ঝালকাঠি প্রতিনিধি
৩১ জানুয়ারি ২০১৬, ০১:৪২আপডেট : ৩১ জানুয়ারি ২০১৬, ০১:৪৪

দেশে শিক্ষিতের হার শতভাগে উন্নীত হবে: আমু শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, ২০০৯ সালে দেশের শিক্ষার হার ছিল ৪৭ ভাগ, এখন ৭৮ ভাগ। দেশে শিক্ষিতের সংখ্যা যত বেশি হবে, দেশ তত এগিয়ে যাবে। আর অল্প কিছুদিনের মধ্যেই দেশে শিক্ষিতের হার শতভাগে উন্নীত হবে। আর এ জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বিনামূল্যে বই বিতরণ, অবৈতনিক শিক্ষাসহ শিক্ষাক্ষেত্রে উৎসাহ দিতে নানা কর্মসূচি চালিয়ে যাচ্ছে।
শনিবার দুপুরে ঝালকাঠি মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। কলেজ মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ বিমল চক্রবর্তী সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, বই পুড়ে আওয়ামী লীগ সরকারের সফলতা নস্যাত করতে চেয়েছিল। কিন্তু আমাদের সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বছরের প্রথম দিনই নতুন বই তুলে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, খেলাধূলা ও ক্রীড়াচর্চায় শরীয় ও মন প্রশান্ত থাকে। লেখাপড়ার পাশাপাশি শরীর গঠনেও ক্রীড়া ও শারিরীক কসরতের বিকল্প নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঝালকাঠির ভারপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুর রাকিব, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. খান সাইফুল্লাহ পনির। দিনব্যাপী নানা আয়োজনে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে শিল্পমন্ত্রী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম