বিয়ের আশ্বাসে ৮ মাস ধর্ষণের অভিযোগে মামলা

পটুয়াখালী প্রতিনিধি
০৭ মে ২০২২, ১৬:২৩আপডেট : ০৭ মে ২০২২, ১৬:২৩

পটুয়াখালীতে বিয়ের আশ্বাসে এক তরুণীকে আট মাস ধরে ধর্ষণের অভিযোগ উঠেছে ইমরান হোসেন (২৩) নামে এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় শুক্রবার (৬ মে) রাতে ভুক্তভোগীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় মামলা করেছেন।

বাদীর দাবি, প্রায় দুই বছর আগে তার মেয়ের সঙ্গে বালিয়াতলী ইউনিয়নের বৈদ্যপাড়া গ্রামের এক যুবকের বিয়ে হয়। তবে এক বছর আগে তাদের ডিভোর্স হয়ে যায়। এরপর থেকেই মায়ের সঙ্গে থাকতেন মেয়ে। পরে ইমরানের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয়। অভিযুক্ত যুবক প্রায় আট মাস ধরে তাদের বাড়িতে আসা যাওয়া করতো। সুযোগ বুঝে বিয়ের আশ্বাসে ইমরান একাধিকবার ধর্ষণ করেছেন। এতে ভুক্তভোগী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। বিষয়টি স্থানীয় আল-আমিন, হোসেন খান, স্বপন গাজী ও বাবুল খলিফাকে জানান বাদী। পরে তারা সালিশে মীমাংসা করবেন বলে আশ্বস্ত করেন এবং ভুক্তভোগী পরিবারকে থানায় যেতে দেননি।

কলাপাড়া থানার ওসি তদন্ত আসাদুজ্জামান জানান, ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের