সাংবাদিকের লাশ উদ্ধার: হত্যার কারণ জানালো পুলিশ

পটুয়াখালী প্রতিনিধি
১৩ জুন ২০২২, ১৬:৫০আপডেট : ১৩ জুন ২০২২, ১৬:৫০

পটুয়াখালীর কলাপাড়ায় পৈতৃক সম্পত্তি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে বড় ভাই সোহাগ হাওলাদারের (৪২) ছুরিকাঘাতে নিহত হন সাংবাদিক আবু জাফর প্রদীপ। সোহাগকে ঢাকা থেকে গ্রেফতারের পর বেরিয়ে আসে এ হত্যাকাণ্ডের রহস্য।

সোমবার (১৩ জুন) দুপুরে এ তথ্য জানান কলাপাড়া থানার ওসি মো. জসিম। তিনি জানান, গত ৫ জুন (রবিবার) বিকালে কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের নিজ বাড়িতে সোহাগের সঙ্গে বাকবিতণ্ডা হয় সাংবাদিক প্রদীপের। এরপর রাত ৯টার দিকে সোহাগ চাকু দিয়ে জাফরের পেটে ও হাতে আঘাত করে পুকুরে ফেলে দেন। মৃত্যু নিশ্চিত করে তিনি পালিয়ে যান। ঘটনার ছয় দিন পর ১১ জুন (শনিবার) বিকালে ঢাকার উত্তরা থেকে সোহাগকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন। আজ দুপুরে তাকে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত ৫ জুন বিকালে সোহাগের সঙ্গে আবু জাফর প্রদীপের বাকবিতণ্ডা হয়। সন্ধ্যা ৭টার দিকে এই সাংবাদিক থানায় অভিযোগ করতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর মধ্যরাতে টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের নিজ বাড়ির পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তার ডান হাতে ও পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। ৬ জুন (সোমবার) বিকালে নিহতের স্ত্রী জিনিয়া আক্তার বাদী হয়ে কলাপাড়া থানায় হত্যা মামলা করেন।

আবু জাফর প্রদীপ উপজেলার রজপাড়া গ্রামের মৃত আবদুল খালেক হাওলাদারের ছেলে। তিনি দৈনিক সরেজমিন বার্তা পত্রিকার কলাপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। এ ছাড়া দলিল লেখক ও মানবাধিকারকর্মী হিসেবেও কাজ করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম