ভোক্তা অধিকারের মহাপরিচালকের কফিতে মরা মাছি, ৫০ হাজার জরিমানা

বরিশাল প্রতিনিধি
০৬ জুলাই ২০২২, ২১:৫৯আপডেট : ০৬ জুলাই ২০২২, ২২:১০

কফিতে মরা মাছি পাওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বরিশাল নগরীর বান্দ রোডের চাঁদমারী এলাকার হোটেল গ্র্যান্ড পার্ক কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (৬ জুলাই) বিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে অভিযোগকারীর প্রতিনিধি এবং হোটেল প্রতিনিধির উপস্থিতিতে শুনানি শেষে এ জরিমানা করা হয়। অভিযোগকারী হলেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশালের উপ-পরিচালক শাহ শোয়াইব মিয়া বলেন, ‘২ জুলাই হোটেল গ্র্যান্ড পার্কে কফি পান করতে যান অধিদফতরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান। সেখানে এক কাপ কফি অর্ডার করেন। পানের সময় দেখতে পান কফির মধ্যে মরা মাছি। এরপর হোটেল থেকে যথাযথ প্রমাণপত্র নিয়ে বের হন। পরবর্তী সময়ে ভোক্তা অধিকারে লিখিত অভিযোগ দেন। বুধবার অভিযোগের শুনানি হয়। শুনানিতে হোটেল কর্তৃপক্ষ কফিতে মরা মাছি থাকার কথা স্বীকার করেন। পরে হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।’

উপ-পরিচালক আরও বলেন, ‘নিয়ম রয়েছে ভোক্তা অধিকারের কেউ অভিযোগ দিলে তা গ্রহণ করে শুনানি অনুষ্ঠিত হবে। তবে অভিযুক্ত ব্যক্তিকে জরিমানা করা হলে সেখান থেকে কোনও অর্থ পাবেন না অভিযোগকারী। এ জন্য জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান