বিয়ের বাজার নিয়ে ব্যস্ত পরিবার, কনের ‘আত্মহত্যা’

বরিশাল প্রতিনিধি
১৩ জুলাই ২০২২, ২২:২২আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৯:৫৫

বিয়ের আগের দিন বরিশালের গৌরনদী উপজেলায় লিজা আক্তার (১৮) নামে এক কলেজছাত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার সন্ধ্যায় (১৩ জুলাই) উপজেলার বার্থী ইউনিয়নের বেজগাতি গ্রামে এ ঘটনা ঘটে। লিজা ওই গ্রামের ফল ব্যবসায়ী আব্দুল হক সরদারের মেয়ে এবং বার্থী ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। 

লিজার বাবা বলেন, বৃহস্পতিবার (১৪ জুলাই) লিজার বিয়ে। এ জন্য আত্মীয়-স্বজন থেকে শুরু করে গ্রামবাসীকে দাওয়াত দেওয়া হয়েছে। এমনকি বিয়ের খাবারের বাজারও সম্পন্ন করা হয়েছে। বিয়ের বাজার ও অনুষ্ঠান আয়োজন নিয়ে পরিবারের সবাই ব্যস্ত ছিল। এরই মধ্যে সন্ধ্যায় ঘরে আড়ার সঙ্গে লিজাকে ঝুলতে দেখেন স্বজনরা। পরে উদ্ধার করে গৌরনদী উপজেলা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ থানায় নিয়ে যায়। 

 স্থানীয়রা জানিয়েছেন, লিজার বর পছন্দ হয়নি। এ নিয়ে পরিবারের সঙ্গে বেশ কয়েকবার বাগবিতণ্ডা হয়েছে। তাদের ধারণা, এ ঘটনাকে কেন্দ্র করে লিজা আত্মহত্যার পথ বেছে নেন।

তবে ‍এই অভিযোগ অস্বীকার করে লিজার বাবা বলেন, বিয়েতে রাজি হওয়ার পরই পাকা কথা হয় ছেলেপক্ষের সঙ্গে। ‍এমনকি লিজা যেভাবে বলেছে, সেভাবেই বিয়ের বাজার করা হয়েছে। তারপরও কী কারণে আত্মহত্যা করেছে তা বলতে পারছি না।

গৌরনদী থানার এস আই মো. শাহ্জাহান বলেন, খবর পেয়ে গৗরনদী উপজেলা হাসপাতালের জরুরি বিভাগ থেকে লিজা আক্তারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। ঘটনার প্রাথমিক তদন্ত শেষে লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

/এএম/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম