একই স্থানে আ.লীগের দুই পক্ষের কর্মসূচি, ১৪৪ ধারা জারি

বরিশাল প্রতিনিধি
২৩ জুলাই ২০২২, ১২:৩০ আপডেট : ২৩ জুলাই ২০২২, ১২:৩০

বরিশালের হিজলা উপজেলায় হরিনাথপুর ইউনিয়নে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের কর্মসূচি আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। শনিবার (২৩ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে শুক্রবার (২২ জুলাই) রাতে এই আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বকুল চন্দ্র কবিরাজ। একই সঙ্গে গরুর হাট ময়দানে পুলিশ মোতায়েন রয়েছে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস মিয়া জানান, ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য হরিনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন খান গরুর হাট ময়দান নির্ধারণ করেন। এর পর পরই একই স্থানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান সিকদার কর্মীসভার ডাক দেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আনোয়ার হোসেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি বরিশাল-১ আসনের সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর অনুসারী এবং তৌফিকুর ররহমান স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক বরিশাল-৪ আসনের (হিজলা-মেহেন্দীগঞ্জ-কাজীরহাট) সংসদ সদস্য পঙ্কজ দেবনাথের অনুসারী।

/এসএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব