চুরির অভিযোগে মাদ্রাসার খাদেমকে নির্যাতনের অভিযোগ

পিরোজপুর প্রতিনিধি
২৬ জুলাই ২০২২, ২৩:০৯আপডেট : ২৬ জুলাই ২০২২, ২৩:০৯

পিরোজপুরের স্বরূপকাঠীতে ইউপি সদস্যের বিরুদ্ধে জহিরুল ইসলাম নামে এক মাদ্রাসার খাদেমকে নির্যাতনের অভিযোগ উঠেছে। খোকন উপজেলার সোহাগদল ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

শনিবার (২৩ জুলাই) দুপুরে নির্যাতনের ঘটনা ঘটলেও মঙ্গলবার (২৬ জুলাই) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। 

জহিরুল ইসলাম ঝালকাঠি জেলার শেখেরহাট ইউনিয়নের নওয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে। তিনি নলছিটি উপজেলার হদুয়া বৈশাখীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার খাদেম।

ভিডিওতে দেখা যায়, ইউপি সদস্য খোকন চোর সন্দেহে জহিরুল ইসলামের হাত রশি দিয়ে বেঁধে ক্রিকেট খেলার স্টাম্প দিয়ে নির্যাতন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মসজিদের মালামাল চুরির অভিযোগে খোকন তার সহযোগীদের নিয়ে সোহাগদল ইউনিয়ন পরিষদের বারান্দায় জহিরুলকে মারপিট করেন। সেখানে উপস্থিত একজন সে ঘটনা গোপনে ভিডিও করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আহত জহিরুলকে থানায় সোপর্দ করা হয়েছে।

নির্যাতনকারী খোকন জানান, ছদ্মবেশে ঘুরে বেড়ানো জহিরুল আগেও চুরি করেছে। এবার ধরা পড়ায় ক্রিকেট স্টাম্প দিয়ে ভয় দেখালে সব স্বীকার করে। স্থানীয় প্রতিপক্ষরা জহিরুলকে ভয় দেখানো ভিডিও ছড়িয়ে দিয়েছে।

স্বরূপকাঠী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বলেন, জহিরুল মসজিদের মালামাল চুরির কথা স্বীকার করেছে। তার কাছ থেকে মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা করেছেন ইউপি সদস্য।

স্বরূপকাঠী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটি জেনেছি। কোনও ব্যক্তিকে এভাবে নির্যাতন করার অধিকার কারও নেই। এ বিষয়ে ওসি ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে বিস্তারিত খবর নিতে বলা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও বিষয়টি জানিয়েছি।’

 

/আরকে/এএম/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
এনসিপির নেতাকে পিটিয়ে পুলিশে দিলো কারা?
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম