বেতাগীতে বাঁধ ভেঙে ৩ গ্রাম প্লাবিত

বরগুনা প্রতিনিধি
১৬ আগস্ট ২০২২, ১১:০৬আপডেট : ১৬ আগস্ট ২০২২, ১১:০৬

বরগুনার বেতাগী উপজেলায় পূর্ণিমার জোয়ার ও অতি বর্ষণে বিষখালী নদীতে পানি বেড়েছে। এতে বেড়িবাঁধ ভেঙে তিনটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। কৃষি ও মৎস্য সম্পদের ক্ষয়ক্ষতির শঙ্কায় চাষিরা।

সোমবার (১৫ আগস্ট) দুপুরে জোয়ারের পানিতে উপজেলার কেওড়াবুনিয়া, গাবুয়া ও ছোট মোকামিয়া গ্রাম  প্লাবিত হয়। এসব গ্রামের বাড়ির আঙিনায় পানি থই থই করছে। বাঁধ ভেঙে নদীর পানি ধানক্ষেতে প্রবেশ করে আমনের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে কয়েকটি মাছের ঘের।

এর আগে রবিবার দিবাগদ রাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এই বেড়িবাঁধ ভেঙে যায়। এরপর একের পর এক গ্রাম প্লাবিত হচ্ছে। বাঁধটি মেরামত না করা হলে আরও গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

বেতাগী উপজেলার গাবুয়া গ্রামের বাসিন্দা জয়নাল বলেন, ‌‘সকালে উঠে দেখি বাড়ির উঠানে পানি জমে আছে। দুপুর হতে হতেই পুরো ঘরের মধ্যে পানি উঠে গেছে।’

পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার

কেওড়াবুনিয়া গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, ‘বিষখালী নদীর পানি হঠাৎ বেড়ে জমিতে পানি ঢুকে আমনের বীজতলা তলিয়ে গেছে। পানি স্থায়ী হলে বীজতলা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা আছে।’

একই গ্রামের বাসিন্দা আমেনা আক্তার বলেন, ‘বেড়িবাঁধ ভেঙে ঘরে পানি প্রবেশ করেছে। আমরা এখন পানিবন্দি। রান্নাও বন্ধ রয়েছে। পোলা-মাইয়া লইয়া কী খামু কইতে পারি না।’

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহীন বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেওয়া হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে কথা বলে দ্রুত ভাঙা বাঁধ সংস্কারের কাজ শুরু করা হবে।’

বরগুনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী নূরুল ইসলাম বলেন, ‘ভারী বৃষ্টি, পূর্ণিমা ও বৈরী আবহাওয়ায় পানি বাড়ায় জেলার কয়েক এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। যেসব এলাকায় বাঁধ ভেঙে গেছে তা দ্রুতই মেরামতের উদ্যোগ নেওয়া হবে। বিষখালী নদীর পানির উচ্চতা গত কয়েক দিন ধরে বেশি রয়েছে। বৃষ্টি না কমলে প্রত্যেক জোয়ারে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।’

/এসএইচ/
সম্পর্কিত
ভারতীয় ঢলে ডুবে গেছে ব্রাহ্মণবাড়িয়ার ১৫ গ্রাম
চট্টগ্রামের দুই উপজেলায় এখনও ৩ লাখ মানুষ পানিবন্দি
চট্টগ্রামে মৃত্যু বেড়ে ৫৩, বন্যা মোকাবিলায় কী পদক্ষেপ নিলো প্রশাসন
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
ক্যালিফোর্নিয়ার বুকে এক টুকরো রাশিয়া
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
‘লক্কড়-ঝক্কড় বাস’ যেভাবে আবার নামানো যাবে রাস্তায়, জানালো ডিএমপি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
মাঠহীন শৈশব, বাড়ছে শিশুর স্বাস্থ্যঝুঁকি
এবার বড়রাও যাচ্ছে চীনে
এবার বড়রাও যাচ্ছে চীনে
সর্বাধিক পঠিত
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন