১২ ঘণ্টা পর উদ্ধার হলো বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ

বরিশাল প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৯

বিআইডব্লিউটিসির সরকারি যাত্রীবাহী জাহাজ পিএস মাহসুদ কুয়াশার কারণে কীর্তনখোলা নদীর চরে আটকে যাওয়া বিআইডব্লিউটিসির সরকারি যাত্রীবাহী জাহাজ পিএস মাহসুদ ১২ ঘণ্টা পর উদ্ধার হয়েছে। রবিবার বিকাল ৫টার দিকে বিআইডব্লিউটিএ’র টাগবোট দুর্বারের সাহায্যে জাহাজটি চর থেকে নামানো হয়।
বিআইডব্লিউটিসি’র বরিশাল স্টেশনে দায়িত্বশীল সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ জানান, প্রথমে মাস্টারের কথায় জোয়ারের জন্য তারা অপেক্ষা করেন। জোয়ার হলেও জাহাজটি নামানো সম্ভব হয়নি। তাদের নিজস্ব কোনও টাকবোট এখানে নেই। তাই বিআইডব্লিউটিএ’র একটি টাগবোট ব্যবহার করে জাহাজটি উদ্ধার করা হয়।
তিনি জানান, জাহাজটি বর্তমানে বরিশাল বিআইডব্লিউটিসির ঘাটে রয়েছে। রবিবার এ জাহাজটি আর মোড়লগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়নি। সোমবার বিকেলে নির্ধারিত সময়ে জাহাজটি বরিশাল ঘাট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করবে।
দিক নির্দেশনাকারী পাইলট এবং দক্ষ চালক থাকার পরেও রাজধনীর সঙ্গে দক্ষিণাঞ্চলের নৌযোগাযোগ রক্ষাকারী রাষ্ট্রীয় নৌবাণিজ্য প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসি’র জাহাজ ‘পিএস মাহসুদ’ রবিবার ভোর রাতে বরিশাল নদী বন্দরের অপর পাড়ের চরকাউয়া এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। আটকা পড়ে প্রায় দুশ যাত্রী। পরে একে একে যাত্রীরা নৌকা ও ট্রলারে করে নেমে যান ।
এ ব্যাপারে বিআইডব্লিউটসি’র পরিচালক (কারিগরি) কমল গুপ্ত জানান, বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কারও বিরুদ্ধে অদক্ষতা এবং দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ নিয়ে গত এক মাসে যাত্রীবাহী এ নৌযানটি তিনবার এমন দুর্ঘটনার কবলে পড়ল।

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম