‘এখন ফকিরও বলে পান্তা ভাত খাই না’

ভোলা প্রতিনিধি
১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:২২আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২০:২৮

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক কৃষিমন্ত্রী ও শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের মৌলিক অধিকার খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার প্রতিশ্রুতি বাস্তবায়িত করে যাচ্ছেন। আজকে বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কেউ না খেয়ে থাকে না। আপনি যদি ফকিরকে পান্তা ভাত দিতে চান, তবে সে বলে আমি পান্তা ভাত খাই না। এর চেয়েও সুখের দিন আর কী হতে পারে।’

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ভোলার চরফ্যাশন ব্রজগোপাল টাউন হলে চরফ্যাশন সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মরহুম মিয়া মোহাম্মদ নজরুল ইসলামের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। স্থানীয় এমপি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সভায় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন।

দেশের উন্নয়ন প্রসঙ্গ টেনে সাবেক কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, ‘উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিকভাবে পুরস্কার দেওয়া হয়েছে। বিএনপি কোনও উন্নয়ন চোখে দেখে না। তারা শুধু বোমাবাজি, লাঠিবাজি করছে।’

বিএনপিকে ‘অন্ধ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘সাবেক বিরোধী দলকে অনুরোধ করবো, আপনারা চিন্তা করে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে যদি দেশ পরিচালনায় দক্ষতা, দূরদর্শিতা রয়েছে বলে তাকে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত করা হচ্ছে। সেগুলো ঘুষ দিয়ে পাওয়া যায় না। সেগুলো যদি ঘুষ দিয়ে পাওয়া যেত তাহলে তো আপনারাও ঘুষ দিয়া পাইতেন। কিন্তু আপনারা তো পাননি।’

চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন- ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মমিন টুলু, চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, পৌর মেয়র মো. মোর্শেদ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ শুভ্র প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম