খালে নেমে একসঙ্গে ২ মেয়ের লাশ পেলেন বাবা 

বরিশাল প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:১১ আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১৯:১১

বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের চর বাউশিয়া গ্রামে খালের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকালে পানিতে ডুবে মারা যাওয়া দুই বোন নুরজাহান (৬) ও নুরুন্নাহার (৪)। তারা চর বাউশিয়া গ্রামের আলী রাঢ়ীর সন্তান। আলী খেয়া নৌকার মাঝি।

বড়জালিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ঝন্টু দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুই শিশু কন্যাকে খাল পাড়ে খেলতে দেখে ঘরে ফিরেছিলেন বাবা আলী। পরে বেলা সাড়ে ৩টার দিকে খেয়া নৌকায় যাত্রী পারাপারের কাজের জন্য বের হন তিনি। তখন খালের মধ্যে এক শিশু সন্তানের লাশ ভেসে থাকতে দেখেন। খালে নেমে মেয়ের দেহ উদ্ধারের সময় আলী পায়ে অন্য মেয়ের মরদেহের স্পর্শ পান তিনি। পরে দুই সন্তানকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হয়। 

পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন বলে জানান মেম্বার ঝন্টু।

হিজলা থানার ওসি ইউনুস মিঞা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব