স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে আহত

ভোলা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২২, ১০:৩৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ১১:০০

ভোলায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক পুলিশ সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে বখাটেরা। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে শহরের জেলা পরিষদের বকপাড়ে এ ঘটনা ঘটে। হামলায় জড়িতে সন্দেহে তাৎক্ষণিক এক যুবককে আটক করেছে পুলিশ। 

আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ভোলা পুলিশ লাইনে কর্মরত। তার বাড়ি বরিশালের আগৈলঝাড়া এলাকায়।

জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, ‌পুলিশ লাইনে কর্মরত ওই কনস্টেবল বিকালে স্ত্রীকে নিয়ে জেলা পরিষদের বকপাড়ে ঘুরতে যান। এ সময় কয়েকজন বখাটে তার স্ত্রীকে উত্ত্যক্ত করে। প্রতিবাদ করলে তাদের সঙ্গে বাগবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। হামলায় জড়িতে সন্দেহে তাৎক্ষণিক এক যুবককে আটক করা হয়েছে। অন্যদের আটকে অভিযান চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম