ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

বরিশাল প্রতিনিধি
১০ অক্টোবর ২০২২, ০৫:০৪আপডেট : ১০ অক্টোবর ২০২২, ০৫:০৪

বরিশাল নগরীর গোড়াচাদ দাস রোড থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার ১৭ ঘণ্টা পরও সন্ধান মেলেনি ছাত্রদল নেতা ফোরকান হোসেন ইরানের। ঘটনার পরপরই ইরানের বন্ধুরা কোতোয়ালী মডেল থানা, মেট্রোপলিটন ও জেলা গোয়েন্দা বিভাগের কার্যালয়ে গেলে সেখান থেকে তাদের কোনও তথ্য দিতে পারেননি সংশ্লিষ্টরা।

এ ঘটনায় রবিবার (৯ অক্টোবর) সকালে কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ইরানের সাথে থাকা তার চাচাতো ভাই মো. রাব্বি।

ইরান বরিশাল জেলা ছাত্রদলের ১নং সহ-সাধারণ সম্পাদক। নগরীর বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্লোবাল ভিলিজে বিবিএ অধ্যয়নরত। গোড়াচাদ দাস রোডের একটি বাসায় ভাড়া থাকেন। উজিরপুর এলাকার বাসিন্দা আলাম চান সরদারের ছেলে ইরান।

ইরানের সাথে থাকা চাচাতো ভাই মো. রাব্বি বলেন, তার ব্যক্তিগত মোবাইল সেট অচল হয়ে পড়ায় শনিবার বিকালে তা সচল করতে নগরীতে আসেন। চাচাতো ভাই ইরানকে সাথে নিয়ে সদর রোড থেকে মোবাইল ঠিক করেন। এরপর হাঁটতে হাঁটতে ইরানের ভাড়া বাসার দিকে দুইজন মিলে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে ঈর্ষবসু রোডের মাথায় আওয়ামী লীগ কার্যালয় অতিক্রম করার পরপরই একটি সাদা মাইক্রোবাস এসে তাদের গতিরোধ করে। তারা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দেয়। গেঞ্জি পরিহিতরা ইরানকে জিজ্ঞাসা করেন আপনার নাম কি ইরান। হ্যাঁ উত্তর দিলে ডিবি কার্যালয়ে যাওয়ার জন্য মাইক্রোবাসে উঠতে বলেন তারা। এ সময় ইরান তার ব্যবহৃত মোবাইল সেটটি রাব্বির হাতে দিয়ে মাইক্রোবাসে ওঠেন।

রাব্বি আরও বলেন, ডিবি পরিচয়ধারীদের কাছে জিজ্ঞাসা করলে তারা জানান থানায় খবর নেবেন। তাকে নিয়ে যাওয়ার পরপরই বিভিন্ন স্থানে খবর দিয়ে ইরানের বন্ধু ও স্বজনদের সাথে নিয়ে কোতোয়ালী মডেল থানায় গিয়ে কোনও সন্ধান পাইনি। সেখান থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম একজন এসআইকে সাথে দিয়ে দেন। তাকে এনে ঘটনাস্থল পরিদর্শন করাই। এরপর জেলা ও মেট্রোপলিটন ডিবি অফিসে গিয়েও ইরানের সন্ধান মেলেনি। সেখানকার কর্মরতরা জানিয়েছেন তারা এ সম্পর্কে কিছুই জানেন না।

রাব্বি বলেন, রবিবার সকালে কোতোয়ালী মডেল থানায় সাধারণ ডায়েরি করতে গেলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ডায়েরি না করে অভিযোগ আকারে রেখে দেন। এরপর থানা থেকে এসআই মহিউদ্দিনকে সাথে দেওয়া হয়। এসআই মহিউদ্দিন ঘটনাস্থলে এসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে জিজ্ঞাসাবাদ করেন।

এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। তদন্ত করে দেখা হচ্ছে।

/এমএস/এএম/
সম্পর্কিত
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
প্রধানমন্ত্রীর প্রটোকল কর্মীদের গালি দিয়ে পদ হারালেন ছাত্রদল নেতা
সেই ছাত্রদল নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের