পুলিশের টহল পিকআপে বাসের ধাক্কা, এসআইসহ আহত ৪

বরিশাল প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২২, ২০:২৩আপডেট : ১৮ অক্টোবর ২০২২, ২০:২৩

বরিশালে পুলিশের টহল পিকআপে যাত্রীবাহী বাসের ধাক্কায় এসআইসহ চার পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় বাসটি জব্দ এবং চালক ইব্রাহীমকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে নগরীর কালিজিরা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। আহতরা বরিশাল কোতোয়ালি মডেল থানায় কর্মরত। তারা হলেন এসআই মহিউদ্দিন, কনস্টেবল চায়না, কাওসার ও কুদ্দুস। তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বলেন, নগরীর কালিজিরা ব্রিজ এলাকায় পিকআপভ্যান নিয়ে টহলে যান চার পুলিশ সদস্য। সেখান থেকে থানায় ফেরার পথে কালিজিরা ব্রিজের ঢালে ঝালকাঠিগামী ঈগল পরিবহনের বাসটি পুলিশের পিকআপকে ধাক্কা দেয়।

ওসি ‍আরও বলেন, বাসের ধাক্কায় টহল পিকআপের সামনে থাকা এসআই এবং পেছনে থাকা তিন কনস্টেবল আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় বাসচালক ও বাসটি আটক করা হয়। বাসের যাত্রীদের বিকল্প ব্যবস্থায় গন্তব্যে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি