বিএনপির ষড়যন্ত্র রুখতে বরিশালে পংকজের নেতৃত্বে বিক্ষোভ মিছিল  

বরিশাল প্রতিনিধি 
০৭ নভেম্বর ২০২২, ২২:৪২আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ০০:৪০

রাজনৈতিক কর্মসূচির নামে বিএনপির দেশেবিরোধী ষড়যন্ত্র, অরাজকতা, সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বিকালে পংকজ নাথের নেতৃত্বে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি পাতারহাট বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেমুহনী চত্বরে এসে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন সংসদ সদস্য পংকজ নাথ।

পরে তেমুহনী চত্বরে প্রতিবাদ সভায় পংকজ নাথ বলেন, বিএনপি জনগণের কল্যাণের কথা ভাবে না। বৈশ্বিক সংকট থেকে সৃষ্ট মন্দাবস্থায় কীভাবে জনগনকে বাঁচানো সম্ভব তা তাদের চিন্তায় নেই। ঘোলা পানিতে মাছ শিকারের মতো অবৈধ পন্থায় তারা ক্ষমতা দখলের চেষ্টায় আছে। বাংলাদেশের জনগণ তা হতে দেবে না।

এ সময় সংসদ সদস্য বিএনপির দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আবহান জানান।

প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম ভুলু, সহ-সভাপতি সুভাষ চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতী, কাউন্সিলর সোহেল মোল্লা, নাদিম মাহামুদ তালুকদার, মনির জমদ্দার, সাইফুল ইসলাম বেপারী ও কাউন্সিলর আলী আব্দুল্লাহ্ দোলন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালী, ইউপি চেয়ারম্যান হারুন অর-রশিদ মোল্লা, ইউপি চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের ফরাজীসহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। 

/টিটি/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান