বরিশাল মহানগর বিএনপি

ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে জিয়াউদ্দিন

বরিশাল প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৬, ২২:৩১

বরিশালবরিশাল মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে বর্তমান কমিটির ১নং যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন শিকদার জিয়াকে।বিএনপি চেয়ারপারসনের নির্দেশে দলের যুগ্ম মহাসচিব (দফতরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভী আহমেদ সাক্ষরিত এক চিঠিতে জিয়া শিকদারকে বুধবার এই দায়িত্ব দেওয়া হয়।
রিজভীর সাক্ষরিত চিঠিতে বলা হয়, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল আহসান শাহীন মৃত্যুবরন করায় দলের চেয়ারপারসনের নির্দেশক্রমে ওই কমিটির ১নং যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন শিকদারকে মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হলো।
এর আগে ২০১২ সালে অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে সভাপতি এবং অ্যাডভোকেট কামরুল আহসান শাহীনকে সাধারণ সম্পাদক করে মহানগর বিএনপি’র কমিটি গঠিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক গঠিত কমিটি একটি প্রস্তাবিত পূর্নাঙ্গ কমিটি করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠায়। এর প্রায় ১ বছর পর ২০১৩ সালের ৫ অক্টোবর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপার্সনের নির্দেশে ১৭১ সদস্যের ওই কমিটি অনুমোদন দেন। কমিটির ১ নং যুগ্ম সম্পাদক ছিলেন জিয়া শিকদার। ২০১৪ সালের ২২ নভেম্বর মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুল আহসান শহীনের মৃত্যুর পর ১ নং যুগ্ম সম্পাদক দলের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব পালন করে আসছিলেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের