জামিন পেয়ে বাড়ি যাওয়ার পথে হত্যা মামলার আসামি নিহত

বরিশাল প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২২, ২২:২৯আপডেট : ১৭ নভেম্বর ২০২২, ২২:২৯

বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হয়ে বাড়ির যাওয়ার পথে হত্যা মামলার আসামি শাহজাহান বেপারী (৫৯) নিহত হয়েছেন। তিনি মুলাদী উপজেলার চর কমিশনার এলাকার মৃত কদম বেপারীর ছেলে।

মামলার তদন্তকারী কর্মকর্তা মুলাদী থানার এসআই রুহুল আমিন জানিয়েছেন, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকালে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে বের হয়ে মোটসাইকেলযোগে বাড়িতে যাচ্ছিলেন। বাবুগঞ্জ উপজেলার মীরগঞ্জ ফেরিঘাট সংলগ্ন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যান। এরপর তাকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, মীরগঞ্জ ফেরীঘাট সংলগ্ন দেলোয়ার হোসেনের বাড়ির সামনে মোটরসাইকেল থেকে পড়ে আহত হন শাহজাহান। পরে অ্যাম্বুলেন্সে মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গত ২৪ মে চর কমিশনার গ্রামের ঘেরের পাশে দুই শিশু সন্তানের জনক মনির হাওলাদারের দুই চোখ উপড়ানো ও গলা কাটা করা লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই মনিরের ছোট ভাই পারভেজ হাওলাদার বাদী হয়ে ১১ জনকে আসামি করে মুলাদী থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় গত ৬ নভেম্বর শাহজাহান বেপারীকে গ্রেফতার করা হয়। ৭ নভেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের