বরিশালে পাস ও জিপিএ-৫-এ ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

বরিশাল প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২২, ১৮:৩৫আপডেট : ২৮ নভেম্বর ২০২২, ১৮:৩৫

বরিশাল শিক্ষাবোর্ডের অধীন এবার এসএসসি পরীক্ষায় পাস এবং জিপিএ-৫-এ ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। এই বিভাগের ছয় জেলার মধ্যে পাসের হারে প্রথম স্থানে রয়েছে ভোলা জেলা।

শিক্ষাবোর্ডের অধীনে এবার এক হাজার ৪৬৩ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৯৪ হাজার ৮৭১ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৮৫ হাজার ১৪ জন। যার মধ্যে ছাত্রী ৪৪ হাজার ৫৭৯ এবং ছাত্র ৪০ হাজার ৪৩৫ জন। পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৬৮ জন। এর মধ্যে ছাত্রী ছয় হাজার ১৮৭ এবং ছাত্র তিন হাজার ৮৮১ জন।

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন বলেন, ‌‌‘এবার বিজ্ঞান বিভাগ থেকে ২৪ হাজার ৫২৯ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৩ হাজার ৭১৩ জন। জিপিএ-৫ পেয়েছে আট হাজার ২২১ জন। মানবিক বিভাগ থেকে ৫৬ হাজার ৫১৬ জন অংশ নিয়ে পাস করেছে ৪৮ হাজার ১৫০ জন। জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩২৮ জন। ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ১৩ হাজার ৮২৬ জন। পাস করেছে ১৩ হাজার ৫২ জন। জিপিএ-৫ পেয়েছে ৫১৯ জন।’

পরীক্ষা নিয়ন্ত্রক আরও বলেন, ‘পাসের হারে ভোলা জেলার অবস্থান শীর্ষে। এ জেলায় পাসের হার ৯২ দশমিক ৫১ শতাংশ। এরপর যথাক্রমে পিরোজপুরে পাসের হার ৯১ দশমিক ৮৩, বরগুনায় ৯০ দশমিক ৭৩, বরিশালে ৯০ দশমিক ৫৪, ঝালকাঠিতে ৮৬ দশমিক ৯৩ এবং পটুয়াখালীতে পাসের হার ৮৪ দশমিক ২৩ শতাংশ।

এদিকে, বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫৫ জন পরীক্ষায় অংশ নিয়েছিল। তাদের সবাই জিপিএ-৫ পেয়েছে। এমন ফলের জন্য কলেজের অধ্যক্ষ লে. কর্নেল রাইহান আহমেদ শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
পরিবর্তন আসতে পারে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার সূচিতে 
একটি পরীক্ষাও সুষ্ঠুভাবে নিতে পারে না: মোদিকে ‘বিশ্বগুরু’ বলে কটাক্ষ রাহুলের
ঈদের ছুটির দিনেই পরীক্ষা, বিতর্কে দিল্লি বিশ্ববিদ্যালয়
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের