গলাচিপায় হঠাৎ বিস্ফোরণের শব্দ, ককটেল-পেট্রোল বোমা উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০২২, ০২:০৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ০২:০৪

পটুয়াখালীর গলাচিপায় বিস্ফোরণের শব্দ শুনে ঘটনাস্থল থেকে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) রাত ১০টার দিকে গলাচিপা পৌর শহরের সদর ইউনিয়ন ভূমি অফিসের পুকুরঘাট থেকে এসব ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে তিন বার বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়রা। এতে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ভূমি অফিসের তহশিলদার মিলন মিয়া পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইউনিয়ন ভূমি অফিসের পুকুরঘাট থেকে চারটি ককটেল এবং তিনটি পেট্রোল বোমা উদ্ধার করে। পরে এসব ককটেল ও পেট্রোল বোমা থানায় নিয়ে যাওয়া হয়।

গলাচিপা সদর ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মিলন মিয়া বলেন, ‘প্রথমে ভেবেছিলাম বিদ্যুৎ বিভ্রাট। পরে শব্দ সন্দেহজনক মনে হওয়ায় পুলিশে খবর দেই।’ 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, তিন বার বিকট শব্দ হয়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে পুকুরঘাটের কাছ থেকে চারটি ককটেল ও তিনটি পেট্রোল বোমা উদ্ধার করেছি। এগুলো কারা সেখানে রেখে গেছে তা নিশ্চিত হতে পারিনি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। 

/এএম/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান