চুরি করতে এসে ডিম ভেজে ভাত খেয়ে গেলো চোরেরা

ভোলা প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০২২, ০১:১৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ০১:১৩

ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ পার্ট-৩ গ্রামে সিঁধ কেটে বসতঘরে ঢুকে ডিম ভেজে ভাত খেয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে গেছে ঘরে থাকা আপেল-কমলা। এমনটাই জানিয়েছেন বাড়ির মালিক রুহুল আমীন।

রবিবার (২৫ ডিসেম্বর) দিনগত রাতে তার বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। রুহুল আমীন পেশায় ঠিকাদার। ঢাকার উত্তরায় ঠিকাদারি ব্যবসা করেন।

রুহুল আমীন বলেন, রবিবার দিনগত রাতে সিঁধ কেটে আমার বসতঘরে ঢুকে চোরেরা। এ সময় রান্নাঘরের গ্যাসের চুলায় তিনটি ডিম ভেজে ভাত খেয়েছে তারা। চুলার পাশে ফেলে রেখে গেছে ডিমের খোসা। ডিম রাখার পাত্রের কাছেই কিছু আপেল ও কমলা ছিল। যাওয়ার সময় সেগুলো নিয়ে গেছে তারা।

তিনি আরও বলেন, চোর চক্রটি ঘরে ঢুকলেও আমার রুমে প্রবেশ করতে পারেনি। রান্নাঘর ও ডাইনিং রুম পর্যন্ত যাতায়াত করেছে। এজন্য মূল্যবান কোনও জিনিসপত্র নিতে পারেনি। তবে ডাইনিং রুমে থাকা একটি হাতঘড়ি, সওজি ব্র্যান্ডের দুটি ব্লটিংপেপার ও কিছু আপেল-কমলা নিয়ে গেছে।

/এএম/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের