ভান্ডারিয়ায় পানিতে ডুবে মামা-ভাগনের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি
২৯ মার্চ ২০২৩, ২০:৫১ আপডেট : ২৯ মার্চ ২০২৩, ২০:৫১

পিরোজপুরের ভান্ডারিয়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা-ভাগনে। বুধবার (২৯ মার্চ)   উপজেলার ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হলো- ইকড়ি ইউনিয়নের পশ্চিম ইকড়ি মোল্লা বাড়ির ওসমান গনির ছেলে হাসিবুল মোল্লা (১১) ও তেলিখালী ইউনিয়নের ইসমাইল হাওলাদারের ছেলে নুর মোহাম্মদ আলী (১০)। তারা দুজনই প্রাইমারি বিদ্যালয়ের ছাত্র ও সম্পর্কে মামা-ভাগনে। নুর মোহাম্মদ আলী ঢাকার পড়াশোনা করতো।

মৃত নুর মোহাম্মদ আলীর নানা হালিম মোল্লা জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির সামনে খালে গোসল করতে যায় তারা। দীর্ঘক্ষণ বাড়ির লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন। একপর্যায়ে খাল থেকে দুজনের লাশ উদ্ধার করে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল কর্মকর্তা অমিত হাসান বলেন, শিশু দুটিকে মৃত অবস্থায় হাসপাতালে  আনা হয়েছিল।

ভান্ডারিয়া থানার ওসি আশিকুজ্জামান  জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব