বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে তরুণীর অবস্থান

পটুয়াখালী প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৩, ০২:৪৭আপডেট : ১৫ এপ্রিল ২০২৩, ০২:৪৭

পটুয়াখালীর কলাপাড়ায় বিয়ের দাবিতে প্রাথমিকের এক স্কুল শিক্ষকের বাড়িতে দুই দিন ধরে অবস্থান করছেন এক তরুণী। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল থেকে উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের বাড়িতে অবস্থান নেন তিনি। এরপর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন।

অভিযোগ উঠেছে, প্রায় এক বছর আগে বরিশালে এক অনুষ্ঠানে ঝালকাঠি সদর উপজেলার ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় ওই শিক্ষকের। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে শিক্ষক বিয়ে করতে অস্বীকৃতি জানালে তরুণী বাড়িতে অবস্থান নেন।

তরুণীর দাবি, তারা দুজনই এলএলবিতে একই ব্যাচে অধ্যয়নরত। বিয়ের আশ্বাসে আমার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে। পরে তাকে বিয়ের জন্য বলি। কিন্তু টালবাহানা করলে আমি তাদের বাড়িতে অবস্থান নিয়েছি। পর আমাকে ফোন দিয়ে বরিশাল যেতে বলে। আমি তার কথায় রাজি হইনি। আমাকে মেনে না নিলে আত্মহত্যা করবো। 

ওই শিক্ষকের বাবার দাবি, এই মেয়ে আমাদের বাড়িতে আসার পরই আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না। এই মেয়েকে নিয়ে আমরা সমস্যায় পড়ছি।

কলাপাড়া থানার ওসি জসিম বলেন, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি।  অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
স্ত্রী গৃহকর্মী নন, বিয়ে কোনও সেবাদানের চুক্তিও নয়: বোম্বে হাইকোর্ট
ভারতে উচ্চবিত্ত বিয়ের আড়ালে নির্মম সহিংসতা, বাড়ছে উদ্বেগ
প্রেমে পড়লে কি সত্যিই মানুষের দৃষ্টিভঙ্গি বদলে যায়?
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম