৫২ হাজার টাকা আত্মসাৎ করে ৫ বছরের কারাদণ্ড পেলেন ব্যাংক কর্মকর্তা

বরিশাল প্রতিনিধি
১০ মে ২০২৩, ২২:৫৭আপডেট : ১০ মে ২০২৩, ২২:৫৭

বরিশালে গ্রামীণ ব্যাংকের ঋণগ্রহীতাদের অর্থ আত্মসাৎ মামলায় চাকুরিচ্যুত শাখা ব্যবস্থাপক পলাশ চন্দ্র দাসকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই আদেশে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১০ মে) বিকালে আসামির উপস্থিতিতে বরিশাল বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এই রায় দেন। আসামি গ্রামীণ ব্যাংকের বাবুগঞ্জ উপজেলার আগরপুর শাখার ব্যবস্থাপক ছিলেন। তিনি বাকেরগঞ্জ উপজেলার নারাঙ্গন এলাকার জীবন কৃষ্ণ দাসের ছেলে।

মামলার এজাহারের বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী হারুন অর রশিদ জানান, ২০০৮ সালের ২১ আগস্ট থেকে ২০১১ সালের ৯ মার্চ পর্যন্ত ওই শাখায় দায়িত্ব পালন করেন। ওই সময়ে তিনি অপরাধমূলক বিশ্বাসভঙ্গ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে তিন ঋণগ্রহীতার ৫২ হাজার ৭২১ টাকা আত্মসাৎ করেন।

তিনি আরও বলেন, ২০১৭ সালের ১৩ জুলাই দুদক বরিশাল জেলার সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আল আমীন বাদী হয়ে তাকে আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা করেন। পরের বছর ৩১ মে তাকে অভিযুক্ত করে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা। সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক ওই রায় দেন।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি চলছে
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান