দিনের আলো ফুটলেই বরিশালের ৪ উপজেলায় বন্ধ হয় বিদ্যুৎ

বরিশাল প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৫৬আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৬, ০২:৫৮

বরিশাল বরিশালে চার উপজেলা এবং সদর উপজেলার একটি ইউনিয়নে টানা দুই মাস ধরে দিনের বেলায় বিদ্যুৎ থাকে না। এতে এসব এলাকার বাসিন্দাদের চরম ভোগান্তিতে রয়েছে।  ভোগান্তিতে থাকা উপজেলাগুলো হলো মেহেন্দিগঞ্জ, হিজলা, বাবুগঞ্জ, মুলাদী ও বরিশাল সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন। পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানিয়েছেন, বিকল্প ব্যবস্থা না থাকায় বিদ্যুৎ উন্নয়ন কাজ চালু রাখার স্বার্থে  বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখতে হচ্ছে।
পল্লী বিদ্যুত সমিতির-১-এর দায়িত্বপ্রাপ্ত ডিজিএম আনোয়ার হোসেন বলেন, জাইকা প্রকল্পের আওতায় ওই এলাকাগুলোয় জানুয়ারি মাস থেকে সরবরাহ লাইনের উন্নয়ন কাজ শুরু হয়। আরও কিছুদিন এ কাজ অব্যাহত থাকবে। বিকল্প সরবরাহ লাইন না থাকায় দিনের বেলায় কাজ চলাকালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে।
পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক হেম চন্দ্র বৈদ্য বলেন, ওই চার উপজেলার লাইনের তার দৈর্ঘ্যে ছোট। বড় করার কাজ চলছে যা প্রায় শেষ পর্যায়ে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে ঠিকাদারকে কাজ চালাতে সহায়তা করা হচ্ছে। বরিশাল সদর উপজেলার কলাডেমায় নির্মানাধীন গ্রিড চালু হলে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু রেখে উন্নয়ন কাজ করা যাবে।

হিজলার কাজিরহাট বাজারের আরজ নেটওয়ার্ক ইলেকট্রনিক্স এর মালিক মশিউর রহমান দিপু বলেন, প্রায় দুইমাস ধরে তার এলাকায় দিনের বেলায় বিদ্যুৎ থাকছে না। ফলে সারাদিন ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হয়। পোল্ট্রি খামারগুলোয় মুরগী মরে যাচ্ছে।

মুলাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আ. গফুর বলেন, বিদ্যুৎ থাকলে ইসিজি ও প্যাথলজী পরীক্ষা করা হয়। কিন্তু বিদ্যুৎ না থাকায় বন্ধ রাখতে হয়।

/এইচকে/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম