কৃষককে সহায়তা করতে গিয়ে পুলিশও হামলার শিকার, আহত ২০

ভোলা প্রতিনিধি 
১২ জুলাই ২০২৩, ২২:২৩আপডেট : ১২ জুলাই ২০২৩, ২২:২৩

ভোলার মনপুরায় বিচ্ছিন্ন কাজীরচরে রক্তক্ষয়ী সংঘর্ষে ওসি তদন্তসহ সাত পুলিশ ও ১৩ কৃষক আহত হয়েছেন। বুধবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের উত্তরে কাজীরচরের জমিতে চাষাবাদ করতে গেলে এই ঘটনা ঘটে।

হামলায় আহত পুলিশের কর্মকর্তা ও সদস্যরা হলেন- মনপুরা থানার ওসি (তদন্ত) শংকর তালুকদার, এসআই লুৎফুর, সাগর, কনস্টেবল জাহাঙ্গীর, শাহীন, নাইম ও সাইদুল। আহত কৃষকরা হলেন- বাহার, ফরিদ, জাবেদ ফরাজী, নুর ইসলাম, ছোট মনির, খোকন মেলেটারি, রাসেল ফরাজী, নুরনবী, মতিন ফরাজী, কাসেম, নাসির, মাইনুদ্দিন ও আলাউদ্দিন। তাদের সবার বাড়ি উপজেলার হাজিরহাট ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে জানা গেছে। 

এর মধ্যে গুরুতর আহত পুলিশের এসআই সাগরকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় ও কৃষক বাহারকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

আহত কৃষকদের অভিযোগ, স্বপন ডাকাতের নেতৃত্বে মনপুরার বিচ্ছিন্ন চরকলাতলী ও নোয়াখালীর হাতিয়ার লাঠিয়াল বাহিনী হামলায় অংশগ্রহণ করে। এ ছাড়াও মনপুরা ইউনিয়নের সাবেক এক জনপ্রতিনিধির ইন্ধনে এই হামলা হয়।

আহত কৃষক জাবেদ, ফরিদ ও বাহারসহ অন্যান্যরা জানান, বিচ্ছিন্ন কাজীর চরে চাষাবাদ করতে গেলে জমির একর প্রতি ছয় হাজার টাকা চাঁদা দাবি করে স্বপন ডাকাত। তা নাহলে চরে চাষাবাদ করতে দেবে না বলে হুমকি দেয়। তখন কাজীরচরে কৃষকদের পক্ষে মাইনুদ্দিন লিখিতভাবে ভোলা জেলা পুলিশ সুপারকে অভিযোগ করেন। পরে পুলিশ সুপারের নির্দেশে বুধবার সকালে মনপুরা থানার পুলিশসহ কৃষকরা কাজীরচরে চাষাবাদ করতে গেলে স্বপন ডাকাতের নেতৃত্বে চরকলাতলী ও হাতিয়ার লাঠিয়াল বাহিনী কৃষক ও পুলিশের ওপর হামলা চালায়। এতে ২০ জন আহত হন।

মনপুরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আমানত উল্লা আলমগীর দাবি করেন, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিনের প্রত্যক্ষ মদতে স্বপন ডাকাতের নেতৃত্বে লাঠিয়াল বাহিনী বন্দোবস্ত করা জমির কৃষকসহ পুলিশের ওপর হামলা চালায়। সাবেক ওই চেয়ারম্যানের নেতৃত্বে স্বপন ডাকাত কাজীরচরে ত্রাসের রাজত্ব কায়েম করছে।

অন্যদিকে আলাউদ্দিন হাওলাদার দাবি করেন, এই ঘটনার সঙ্গে আমি জড়িত নই। আমাকে রাজনৈতিকভাবে কোণঠাসা করার জন্য প্রতিপক্ষের লোকজন দিয়ে এ মিথ্যা রটাচ্ছে। তিনি পাল্টা অভিযোগ করেন, স্বপন ডাকাত সরকারি আবাসনে থাকে। বর্তমান চেয়ারম্যান স্বপন ডাকাতকে আবাসনে ঘর দিয়েছে। বরং স্বপন ডাকাত বর্তমান আলমগীর চেয়ারম্যানের লোক।

মনপুরা থানার ওসি জহিরুল ইসলাম জানান, কাজীরচরে কৃষকদের চরে চাষাবাদ করতে দিচ্ছে না স্বপন ডাকাত এই রকম একটি লিখিত অভিযোগ ভোলা জেলা পুলিশ সুপারের কাছে দেন কৃষক মাইনুদ্দিন। পরে এসপির নির্দেশে কৃষকদের নিয়ে ঘটনার তদন্ত করতে বুধবার কাজীরচরে যায় পুলিশ। পরে একপর্যায়ে দখলদাররা পুলিশসহ কৃষকদের ওপর হামলা চালায়। এতে ওসি তদন্তসহ পুলিশের সাত কর্মকর্তা-সদস্য ও কয়েকজন কৃষক আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১২ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।

ওসি আরও জানান, আহত পুলিশদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়াও হামলার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এই রিপোর্ট লেখা পর্যন্ত (বিকেল ৬টায়) হামলার ঘটনায় কৃষকদের পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি।

/এফআর/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী