চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর আহ্বান আ.লীগ নেতার

পটুয়াখালী প্রতিনিধি
০২ অক্টোবর ২০২৩, ০৯:৩৩আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ০৯:৩৩

ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে সুচিকিৎসার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার। এই কারণে তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ‘রাজনৈতিক কারণে আইন পরিবর্তন করে হলেও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ করে দেওয়া হোক।’ তার এই স্ট্যাটাস মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

তবে এ নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাকর্মীরা তাকে ধন্যবাদ জানালেও ক্ষুব্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। যদিও বেশিরভাগ মন্তব্যে তাকে সাধুবাদ জানানো হয়েছে।

মন্তব্যের ঘরে নজরুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘নেত্রীর সিদ্ধান্তের বাইরে এ ধরনের পোস্ট আপনার কাছ থেকে আমরা আশা করিনি।’

মিথুন মোল্লা লিখেছেন, ‘আমি একজন বিএনপি কর্মী হয়ে আপনাকে ধন্যবাদ জানাই।’

জামাল উদ্দিন লিখেছেন, ‘আপনার এই সহানুভূতি মানবিক দৃষ্টিকোণ থেকে ঠিক আছে। সাধারণ আমজনতা লিখলেও ঠিক ছিল। কিন্তু আপনি একটা দলের নির্ধারিত প্রতীক নিয়ে নির্বাচিত একজন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থেকে আপনার সঙ্গে লেখাটা যায় না। তাছাড়া তারা যদি কোনোভাবে ক্ষমতায় আসেন, আপনি কী মনে করেন তারা আপনাকে ছাড় দেবেন? মোটেও না। (ব‍্যক্তিগত মতামত)।’

আল আমিন লিখেছেন, ‘এটাই সঠিক গণতান্ত্রিক চর্চা, ধন্যবাদ আপনাকে!’

হাফিজ হাওলাদার লিখেছেন, ‘সস্তা জনপ্রিয়তার আশায় আওয়ামী লীগের আদর্শের বাইরে যাইয়েন না। আওয়ামী লীগ ছাড়া আপনার মতো বুদ্ধিজীবী কেউ গুনতেও আসবে না নেতা।’

নাজমুল হাসান লিখেছেন, ‘২১ আগস্টে হামলার পরে যারা হসপিটালে চিকিৎসা নিতে দেয়নি এবং থানায় মামলা করতে দেয়নি, তাদের সঙ্গে সাথে কিসের এত পিরিত?’

বাউফল উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সামসুল কবির নিশাতসহ অনেকে তার এই বক্তব্যকে সংগঠনবিরোধী বলে উল্লেখ করেছেন।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মো. হারুন অর রশিদ খান বলেন, ‘তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে শাস্তি দাবি করছি।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক বলেন, ‘৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টার সঙ্গে জিয়া পরিবার সরাসরি জড়িত ছিল। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদে থেকে খালেদা জিয়ার জন্য যে স্ট্যাটাস দিয়েছেন তা অত্যন্ত দুঃখজনক। যা সংগঠনবিরোধী বক্তব্যর শামিল। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত।’

স্ট্যাটাস দেওয়া আবদুল মোতালেব হাওলাদার বলেন, ‘শেখ হাসিনা যে মানবতার মা, তা খালেদা জিয়াকে বিদেশে পাঠালে সেটা আরও একবার প্রমাণিত হবে। আমি রাজনৈতিক কারণে লিখেছি, এখানে দোষের কিছু দেখছি না।’

পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মান্নান বলেন, ‘এটি তার ব্যক্তিগত মন্তব্য। তবুও আমরা খোঁজ নিচ্ছি। ব্যক্তির দায় আওয়ামী লীগ নেবে না।’

জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন জানান, এই কাজটা তিনি ঠিক করেননি। এ বিষয়ে তাকে কারণ দর্শাতে বলা হবে এবং সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান