শিশু গৃহপরিচারিকা নির্যাতনের ঘটনায় গ্রেফতার এক

বরিশাল প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:৪১আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৬, ০৫:১৪

বরিশাল বরিশাল নগরীর কালুশাহ সড়কের একটি বাসায় শিশু গৃহপরিচারিকা মুক্তা খানমকে (৮) নির্যাতনের ঘটনায় শনিবার সকালে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে শিশু নির্যাতন আইনের ২০১৩/৭০ ধারায় মামলাটি করেন।
মুক্তাকে নির্যাতনের ঘটনায়  শুক্রবার রাতে গৃহকর্তা নুরুল আহাদ রানাকে আটক করা হয়। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।
পুলিশ জানিয়েছে, মামলার অপর আসামি নুরুল আহাদের স্ত্রী নুসরাত জাহান পিংকিকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
কোতোয়ালি মডেল থানার ওসি মো. শাখায়াত হোসেন জানান, শুক্রবার রাতে উদ্ধারকৃত মুক্তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। মুক্তার বাড়ি ভোলা জেলায়। সে তার মায়ের নাম তাসলিমা সুরমা বলতে পারলেও বাবার নাম শুধু 'মাঝি' বলছে। ফাইমা নামে ভোলার এক নারী এক বছর আগে তাকে নুরুল আহাদের বাসায় কাজের জন্য নিয়ে আসে।

গৃহকর্তা ও তার স্ত্রী নুসরাত জাহান পিংকি তাকে প্রায়ই মারধর করতো। শুক্রবার বিকেলেও মুক্তাকে অমানুষিক নির্যাতন করা হয়। তাদের নির্যাতন সইতে না পেরে সন্ধ্যায় বাসা থেকে পালিয়ে আসে মুক্তা। এ সময় স্থানীয়রা তাকে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মুক্তাকে উদ্ধার করে। ওই রাতেই অভিযান চালিয়ে পুলিশ গৃহকর্তা রানাকে আটক করে। মুক্তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি জানান,গৃহকর্তী নুসরাত জাহান পিকিং ও ভোলার ফাইমাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/জেবি/এমপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম