বরিশালে নির্মাণাধীন ফিলিং স্টেশনের ছাদ ধসে আহত ৭

বরিশাল প্রতিনিধি
২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:১৩আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০১৬, ০৪:২৪

ঢালাই চলাকালে আগৈলঝাড়া ফিলিং স্টেশনের ছাদ ধসে পড়ে বরিশালের আগৈলঝাড়ায় নির্মাণাধীন ‘আগৈলঝাড়া ফিলিং স্টেশনের’ ছাদ ধসে ৭ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাইপাস সড়কের পাশে নির্মাণাধীন ওই ফিলিং স্টেশনের ছাদ ঢালাইকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত সাত শ্রমিক হলেন— এমদাদুল হক (৪০), শামিম আখন্দ(৩৫), আব্দুর রাসেল রহমান (২৮), ছবের আলী (৩০), মিজানুর রহমান (৪০), মোকছেদ মোল্লা (৩২) ও জুয়েল (২৪)।
আহতদের মধ্যে এমদাদুল হকের অবস্থা আশঙ্কাজনক। তাকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে। বাকি ৬ জনকে উপজেলা স্বাস্থ্য হেলথ কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর বেলা ১২ টায় স্থানীয়রা আগৈলঝাড়া থানা পুলিশের সহায়তায় ধসে পড়া ছাদের নিচ থেকে আহতদের উদ্ধার কাজ শুরু করা হয়।
গৌরনদী ও উজিরপুর থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে তাদের সঙ্গে উদ্ধার কাজে যোগদান করে।

স্থানীয় সূত্র জানান, ফিলিং স্টেশনটি গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি যুবায়ের ইসলাম সান্টুর মালিকানাধীন।

/এইচকে/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান