বরিশালে মহানগর আ.লীগ সভাপতির অপসারণে বিক্ষোভ

বরিশাল প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২৩, ১৩:২০আপডেট : ০২ ডিসেম্বর ২০২৩, ১৩:২০

বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীরের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে মহানগর আওয়ামী লীগের একাংশের উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আফজালুল করিমের সভাপতিত্বে বক্তৃতা করেন মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও যুগ্ম আহ্বায়ক মাহামুদুল হক খান মামুনসহ অন্যরা।

বক্তারা জাহাঙ্গীরের বক্তব্যের তীব্র সমালোচনা করে তার অপসারণসহ মহানগর আওয়ামী লীগের কমিটি ভেঙে দেওয়া এবং সিটি মেয়র সেরনিয়াবাত আবুল খায়ের আব্দুল্লাহকে মহানগরের সভাপতি করে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

আগামী সংসদ নির্বাচনের পূর্বে এ কমিটি ভেঙে দেওয়া না হলে বরিশাল সদর আসনে নৌকার প্রার্থীর নির্বাচনে এর প্রভাব ফেলবে বলে আশঙ্কার কথা জানান বক্তারা। এ সময় জাহাঙ্গীরের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেন তারা।

বিক্ষোভ সমাবেশ শেষে মহানগর আওয়ামী লীগের সভাপতি কে এম জাহাঙ্গীরের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল বের করা হয়। নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার প্রাঙ্গণে এসে মিছিল শেষ হয়।

২৯ নভেম্বর দলীয় কার্যালয়ের সামনে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশে বক্তৃতায় কে এম জাহাঙ্গীর আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীকে উদ্দেশ করে বলেন, কোনও জালিয়াতির সুযোগ নেই। প্রশাসনকে ব্যবহার করে ভোটের বাক্স ভরবেন সেই সুযোগ দেওয়া হবে না।

ওই সভায় উপস্থিত ছিলেন মহানগরের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ কমিটির বেশিরভাগ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বরিশাল-১ আসনে সেরনিয়াবাত আবুল হাসনাত আবদুল্লাহকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম