শাহজাহান ওমরকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী

ঝালকাঠি প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৩, ১৯:৫৪ আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ২০:০১

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ব্যারিস্টার এম শাহজাহান ওমর বীর উত্তমকে সমর্থন জানিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক উপকমিটির সদস্য মনিরুজ্জামান মনির।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকালে রাজাপুর উপজেলার মুক্তিযোদ্ধা কনভেনশন সেন্টারে সংবাদ সম্মেলন করে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি মনিরুজ্জামান মনির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১২৫ ঝালকাঠি-১ (রাজাপুর কাঁঠালিয়া) সংসদীয় আসনের একজন স্বতন্ত্র প্রার্থী। আমার মার্কা ঈগল। ব্যক্তিগত কারণে স্বেচ্ছায়, সজ্ঞানে নির্বাচন থেকে সরি দাঁড়াচ্ছি। সঙ্গে সঙ্গে আমার শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত ভোটারদের অনুরোধ জানাচ্ছি, সবাই আগামী ৭ জানুয়ারির নির্বাচনে অবশ্যই কেন্দ্রে যাবেন এবং জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কায় ভোট দেবেন।’ আগামী দিনে জননেত্রী শেখ হাসিনাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহায়তা করার অনুরোধ জানান তিনি।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সরফরাজ, ইউপি চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু, শাহজালাল আহমেদসহ তার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন শেষে তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন সমর্থকরা। মনিরুজ্জামান তার সমর্থকদের ধৈর্য ধারণ করে নির্বাচনে নৌকার পক্ষে কাজ করতে নির্দেশ দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
স্বতন্ত্র সাত এমপির শেষ ঠিকানা কোথায়
কী করবেন বিএনপির জিতে আসা বিদ্রোহীরা
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব