কারও হুমকি-ধমকিতে শেখ হাসিনা ও শেখ রেহানা মাথানত করেন না: ওবায়দুল কাদের

বরিশাল প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০২৩, ১৬:২১ আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৭:২২

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বাংলাদেশে এমন নেতা, যে নেতা নির্বাচনি ইশতেহারে বলেন, অতীতে যদি ভুল করে থাকি সামনে সেই ভুল সংশোধন করবো। এমন সৎ সাহস বাংলাদেশের রাজনীতিকদের মধ্যে আর কেউই দেখাতে পারেনি। ভুল থেকে শিক্ষা নেবে, ক্ষমতার দাপটে নেতারা এটা স্বীকার করে না। শেখ হাসিনা সেটা স্বীকার করেছেন। শেখ হাসিনা আল্লাহ ছাড়া কাউকে ভয় পান না। জনগণ আমাদের শক্তি, কারও হুমকি-ধমকিতে শেখ হাসিনা ও শেখ রেহানা মাথানত করেন না। ’

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকালে বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে আওয়ামী লীগের নির্বাচনি জনসভায় দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন ‘বিএনপি পালিয়ে গেছে, কার সঙ্গে খেলবেন? বিএনপি ফাউল করে লাল কার্ড খেয়ে বিদায় নিয়েছে। ওরা পালিয়ে গেছে, পল্টনের খাদে পড়ে গেছে একদফা। একদফা, ৩২ দল ও বিএনপি ভুয়া।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘বিএনপি যে ডাক দিয়েছে, তাদের আগুনসন্ত্রাস ভুয়া। খেলা হবে জোরদার খেলা হবে। ৭ জানুয়ারি শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিজয়ের বন্দরে পৌঁছাবো। এই বরিশাল ছিল বঙ্গবন্ধুর আন্দোলনের দুর্জয় ঘাঁটি। আজকের বরিশাল শেখ হাসিনার দুর্জয় ঘাঁটি।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সরকারি খরচে আইনি সেবা পেয়েছেন ১৬ লাখ ৬৩ হাজার মানুষ
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর