অভিনেতা রুমিকে মায়ের পাশে দাফন

বরগুনা প্রতিনিধি
২২ এপ্রিল ২০২৪, ১৯:৩৭ আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২১:০৩

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা অলিউল হক রুমিকে জানাজা শেষে মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় বরগুনা আবুল হোসেন ঈদগাহ মাঠে তার দ্বিতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাকে মায়ের পাশে শায়িত করেন স্বজন ও এলাকাবাসী। তার প্রথম জানাজা হয়েছিল ঢাকার শাহজাহানপুরে।

ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অসুস্থতার পরে সোমবার ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। জানাজায় বরগুনা পৌরসভার মেয়র কামরুল আহসান মহারাজসহ হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

বরগুনার বামনা উপজেলায় জন্ম রুমির। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ও মা হামিদা হক। তিন বোন ও তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। ভাইদের মধ্যে বড়। রুমির দুই সন্তান। মেয়ে আফরা আঞ্জুম রুজবা স্বামী ও সন্তান নিয়ে থাকেন কানাডায়। ছেলে ফারদিন হক রিতম একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি লেখাপড়া শেষ করেন।

রুমির অভিনয়ের শুরু থিয়েটার বেইলি রোডের ‘এখনও ক্রীতদাস’ নাটকের মধ্য দিয়ে। সেটা ১৯৮৮ সালে। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকের মাধ্যমে ছোট পর্দায় অভিষেক হয় তার। টেলিভিশনের পাশাপাশি অভিনয় করেছেন সিনেমায়ও। ২০০৯ সালে ‘দরিয়াপাড়ের দৌলতি’ চলচ্চিত্রে প্রথম অভিনয় করেন। অসংখ্য নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হলো, সাজেশন সেলিম, বোকাসোকা তিন জন, মেকআপম্যান, ঢাকা টু বরিশাল, ঢাকা মেট্রো লাভ, বাপ বেটা দৌড়ের ওপর, আমেরিকান সাহেব, জার্নি বাই বাস, বাকির নাম ফাঁকি, রতনে রতন চিনে, আকাশ চুরি, চৈতা পাগল, জীবনের অলিগলি, মেঘে ঢাকা শহর ইত্যাদি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
প্রতিবেশীর বিরোধে বন্ধ কবরস্থানে যাওয়ার রাস্তা, ঘর ভেঙে লাশ দাফন
অবশেষে ১৬ ঘণ্টা পর বাবার লাশ দাফনের অনুমতি দিলেন মেয়ে
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব