‘খা‌লেদা জিয়া নির্বাচন কর‌লে শেখ হা‌সিনা জিততে পারবে না’

ভোলা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ১৫:৩০আপডেট : ০৩ জুলাই ২০২৪, ১৫:৩০

বিএন‌পির চেয়ারপারসনের উপদেষ্টা ম‌জিবর রহমান স‌রোয়ার বলেছেন, ‘বিএন‌পির চেয়ারপারসন খা‌লেদা জিয়া নির্বাচনে এলে সেই নির্বাচনে শেখ হা‌সিনা জিত‌তে পারবে না। আর এজন্যই মিথ্যা মামলা থেকে খা‌লেদা জিয়া‌কে মুক্তি দেওয়া হচ্ছে না।’

বুধবার (৩ জুলাই) দুপুরের দি‌কে ভোলা জেলা বিএন‌পির আয়োজনে জেলা বিএন‌পি কার্যালয়ের চত্বরে খা‌লেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিএনপির এই নেতা বলেন, ‘খা‌লেদা জিয়ার মুক্তি অবশ্যই হবে এবং দেশের গণতন্ত্রও মুক্তি পাবে।’

এর আগে জেলা বিএন‌পির কার্যালয়ের চত্বরে সমাবেশে অংশ নি‌তে জেলার বিভিন্ন স্থান থেকে বিএন‌পি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নি‌য়ে সমাবেশে অংশ নেন। জেলা বিএন‌পির আহ্বায়ক গোলাম নবী আলমগী‌রের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা বিএন‌পির সদস্য সচিব রাইসুল আলম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিনসহ প্রমুখ।

/এফআর/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম