‘রাজাকার’ স্লোগান দেওয়া শিক্ষার্থীদের বিচার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দাবি

ভোলা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ২০:৫৮আপডেট : ১৫ জুলাই ২০২৪, ২০:৫৮

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে নিজেদের ‘রাজাকার’ উল্লেখ করে স্লোগান দেওয়া শিক্ষার্থীদের চিহ্নিত করে শাস্তি ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি’র শিক্ষার্থীরা।

সোমবার (১৫ জুলাই) বিকালে ভোলা প্রেসক্লাবের  সামনে ‘মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি’ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এসব দাবি জানান তারা। এ সময় ভোলার মুক্তিযোদ্ধাদের সন্তান-নাতি, ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন। 

এ সময় তাদের ‘একাত্তরের রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, ২৪ এর রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘জয় বাংলা’ বলে স্লোগান দিতে দেখা যায়। প্রতিবাদ সমাবেশ ছাত্রলীগ, মুক্তিযোদ্ধার সন্তানরা, নাতিরা অংশ নেন। 

এ সময় বক্তরা বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরে এসে নিজেদের রাজাকার বলে দাবি করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমরা এই স্বঘোষিত নব্য রাজাকারদের চিহ্নিত করে শাস্তি ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানাই।

এ সময় বক্তরা বলেন, যারা দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করে যারা প্রকাশ্যে নিজের আত্মপরিচয়, জন্মপরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে, ‘তুমি কে, আমি কে; রাজাকার! রাজাকার!’ স্লোগান দিয়েছে, এরা সবাই এই যুগের রাজাকার। তাই এদের সবাইকে চিহ্নিত করে রাষ্ট্রদ্রোহী মামলা করার দাবি জানান।

তারা আরও বলেন, বাংলাদেশের সংবিধান ও আইন অনুযায়ী, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং রাজাকারদের সমর্থনকারী কার্যকলাপ আইনি অপরাধ হিসেবে বিবেচিত। এ জন্য সরকার ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত এই ধরনের কার্যকলাপের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং জাতীয় সংহতি ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- মুক্তিযোদ্ধার সন্তান ও ভোলা জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আজিজ মেহরাব মোল্লা, মুক্তিযোদ্ধার সন্তান ও ভোলা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, মাশরুর মাহামুদ নিলয়, সরদার রিহান প্রমুখ।

উপস্থিত ছিলেন- ভোলা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমরান হোসেন কিরণ, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সালসহ শিক্ষার্থীরা।

/এফআর/
সম্পর্কিত
সংসদে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের প্রতি শোক প্রস্তাব উত্থাপনের প্রতিবাদ
যুদ্ধাপরাধীদের মহিমান্বিত করে লাখো শহীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে: ছাত্র ইউনিয়ন 
শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান 
সর্বশেষ খবর
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
দরজা আটকানো নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ