বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৩১ ভারতীয় জেলে আটক

কুয়াকাটা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ১৩:০৯আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৩:০৯

বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ৩১ জেলেসহ ভারতীয় দুটি ট্রলিং জাহাজ আটক করেছে নৌবাহিনী। বাংলাদেশে মৎস্য শিকারে নিষেধাজ্ঞা চলাকালে ভারতীয় জেলেরা বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়, দেশের জেলেদের এমন অভিযোগ ছিল দীর্ঘদিনের।

মৎস্য শিকারে নিষেধাজ্ঞার তিন দিনের মাথায় ভারতীয় জাহাজ দুটি আটক হওয়ায় বাংলাদেশি জেলেদের মাঝে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশ্বাস ফিরেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস শহীদ আকতার উদ্দিন নিয়মিত অভিযান পরিচালনাকালে কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেদের বাড়ি ভারতের চব্বিশ পরগনা জেলার বিভিন্ন গ্রামে। বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় পায়রা বন্দরের জেটি এলাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনএস শহীদ আকতার উদ্দিন জাহাজের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মসিউল ইসলাম।

তিনি বলেন, ‘আটক জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’ তবে জেলেদের নামের তালিকা ও জেলেদের ছবি প্রকাশ করেনি নৌবাহিনী।

উল্লেখ্য, মা ইলিশ রক্ষায় ১৩ সেপ্টেম্বর থেকে ৩ নভেম্বর পর্যন্ত সাগর ও নদীতে ২২ দিনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে বাংলাদেশ সরকার।

/কেএইচটি/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম