শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের ক্রেস্টে শেখ হাসিনার নাম, ‘ভুল’ বলছেন শিক্ষা কর্মকর্তা

বরগুনা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৪, ০৯:০০ আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৯:০০

বরগুনার তালতলীতে জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ী শ্রেষ্ঠ শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ৮৫টি ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সেই ক্রেস্টগুলোর ১০টিতে লেখা রয়েছে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান। ক্রেস্টের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত মার্চে উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের অনুষ্ঠিত হয়। সে সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ছিল। অনুষ্ঠান তখন হলেও তালতলী উপজেলায় বিজয়ী শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়নি।

ইতোমধ্যে ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান লেখা ক্রেস্টের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

উপজেলার বড়বগী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নয়া ভাইজোড়া বিএন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অ্যাজেন্ডা বাস্তবায়ন করতেই মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় জেনেশুনে এমন কাজ করেছেন। তার এমন কাজের তীব্র নিন্দা জানাই।’

তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক জাতীয় শিক্ষা সপ্তাহের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন বলেন, ‘আগের ক্রেস্ট এখন বিতরণ করেছে। আয়োজকদের আরও সতর্ক হওয়া প্রয়োজন ছিল।’

এ বিষয়ে ইউএনও উম্মে সামলা বলেন, ‘উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অনুষ্ঠানটির আয়োজন করেছেন। আমি অনেক কাজের ফাঁকে উদ্বোধন করেছি মাত্র। ক্রেস্টে কী লেখা ছিল দেখিনি। পরে তিনি (মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা) ওই ক্রেস্ট বিতরণ করেছেন। ভুল হলে তার হয়েছে।’

তালতলীর মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লিটু চট্টোপাধ্যায় বলেন, ‘জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠান গত মার্চে শেষ হয়েছে। ওই অনুষ্ঠানের ক্রেস্ট এখন বিতরণ করেছি। ১০টি ক্রেস্টে ভুল ছিল। ওই ক্রেস্টগুলো জব্দ করা হয়েছে। সংশোধন করে পরে আবার বিতরণ করা হবে।’

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনের পায়রা সম্মেলনকেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিন বিভাগে ৮৫ জন শ্রেষ্ঠ প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ক্রেস্ট বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা ক্রেস্ট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
নুর যদি হাসিনার পুত্র হয়, আসিফ-নাহিদ-আখতাররা নাতি: আবু হানিফ
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ কণ্ঠ‌টি সেই ও‌সিরই: ডি‌বিপ্রধান
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব