তরুণীকে তুলে নিয়ে আটকে রেখে ধর্ষণ, সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

বরিশাল প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ১২:০৯আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১২:০৯

বরিশালে তরুণীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ইরমান আলী নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার (২০ নভেম্বর) নগরীর ২৫ নম্বর ওয়ার্ড রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার যুবদল নেতা ইরমান রূপাতলী নতুন আবাসিক এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। সে ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং বর্তমানে ওয়ার্ড যুবদলের পদপ্রত্যাশী।

অভিযোগ উঠেছেভুক্তভোগীর বরাত দিয়ে পুলিশ জানায়, মঙ্গলবার বন্ধুর সঙ্গে রূপাতলী ঘুরতে আসেন এক তরুণী। তাদের দুই জনকে রূপাতলী থেকে জিম্মি করে ইরমান ও তার সহযোগীরা। সেখান থেকে নিয়ে ইরমানের একটি বিশেষ কক্ষে আটকে রেখে রাতভর ওই তরুণীকে ধর্ষণ করা হয়। এ সময়ে তরুণীর বন্ধুকে আরেকটি রুমে আটকে তার মোটরসাইকেল ও মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করে তারা। এ ছাড়া তাকে বেধড়ক মারধর করা হয়। বুধবার সকালে মুক্তিপণের টাকা ম্যানেজ করার কথা বলে বের হয়ে কোতোয়ালি থানায় গিয়ে বিস্তারিত জানালে পুলিশ অভিযান চালিয়ে ওই যুবদল নেতাকে গ্রেফতার করে।

ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তাদের গ্রেপ্তারেও পুলিশি অভিযান অব্যাহত আছে।

তিনি বলেন, ভুক্তভোগী তরুণী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তার ডাক্তারি পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হবে।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী