শাহজাহান ওমরের গাড়িতে হামলা, থানায় মামলা দিতে গিয়ে উল্টো গ্রেফতার

ঝালকাঠি প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৪, ১৪:৩৪ আপডেট : ২১ নভেম্বর ২০২৪, ১৭:০১

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে বিএনপি ছেড়ে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচন করা সাবেক সংসদ সদস্য (এমপি) মুহাম্মদ শাহজাহান ওমরের (বীর উত্তম) গাড়িতে হামলা ও ভাঙচুর হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে রাজাপুর উপজেলার উত্তর পিংড়ী বাড়ইবাড়ি এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন শাহজাহান ওমর।

হামলা থেকে বাঁচতে শাহজাহান ওমর রাজাপুর থানায় গিয়ে আশ্রয় নেন। পরে অন্য একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারের আগে শাহজাহান ওমর রাজাপুর থানার সামনে সাংবাদিকের কাছে অভিযোগ করেন, ‘আজ সকাল সাড়ে ৮টার দিকে বরিশালের বাসা থেকে রাজাপুর আসার পথে উত্তর পিংড়ী বাড়ইবাড়ি এলাকায় আমার গাড়িতে হামলা চালায় উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এর আগে গতকাল বুধবার সন্ধ্যা ৭টার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় আমার বাড়ি মাহজাবীনে হামলা চালিয়ে ভাঙচুর করেন বিএনপির নেতাকর্মীরা।’

শাহজাহান ওমরের ভাঙচুর করা গাড়ি

এদিকে, সকালে শাহজাহান ওমরের গ্রেফতারের দাবিতে ঝালকাঠি শহরে বিক্ষোভ মিছিল করে জেলা বিএনপি। বুধবার রাতে রাজাপুরের বাইপাস এলাকায় উপজেলা বিএনপি একটি মিছিল বের করে। এ সময় আধা কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুর উপজেলা সদরের গোডাউন ঘাট এলাকায় ওমরের বাড়ি মাহজাবীনে হামলা ও ভাঙচুর চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার রাতে হঠাৎ ৮ থেকে ১০ জনের একটি দল শাহজাহান ওমরের বাড়ির প্রাচীরের বাইরে থেকে ভবন লক্ষ করে ইট-পাটকেল ছুড়ে মারেন। এতে ভবনের সামনে থাকা দুটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে যায়। তবে হামলাকারীদের চিহ্নিত করা যায়নি।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সকালে হামলায় শাহজাহান ওমরের গাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। গাড়ির ভাঙা গ্লাসে তার হাতের কিছু অংশ কেটে গেছে। তিনি রাজাপুর থানায় আশ্রয় নিয়েছিলেন। পরে কাঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে করা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, কাঠালিয়া উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করার অভিযোগে ২০২৩ সালের ৪ ডিসেম্বর মামলাটি করেছিলেন আক্তার হোসেন মীরবহর নামে এক ব্যক্তি। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

শাহজাহান ওমর দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে জড়িত ছিলেন। বিএনপির মনোনয়নে তিনি একাধিকবার এমপি নির্বাচিত হয়েছেন। সর্বশেষ বিএনপি সরকারে আইন প্রতিমন্ত্রী ছিলেন তিনি।

/এফআর/
সম্পর্কিত
নতুন দুই মামলায় গ্রেফতার শাহজাহান ওমর, ‘মীর জাফর’ বলে দুয়ো ধ্বনি
বিএনপি অফিস ভাঙচুর মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ শাহজাহান ওমর
বিএনপি ছেড়ে আ.লীগে যোগ দেওয়া শাহজাহান ওমরের বাড়িতে হামলা
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব