খেলা বন্ধ করার জন্য মাদ্রাসা মাঠে হচ্ছে আলু চাষ

ভোলা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২৪, ১৭:১৩আপডেট : ২২ নভেম্বর ২০২৪, ১৮:২৪

ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার খেলার মাঠে চাষ দেওয়ার অভিযোগ উঠেছে মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল বাতেনের বিরুদ্ধে। অভিযোগ উঠেছে, সেখানে আলু চাষাবাদের জন্য ট্রাক্টর দিয়ে চাষ দিয়েছেন তিনি। প্রতিষ্ঠানটির প্রধানের এমন কাণ্ডে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে মাদ্রাসা সুপারের দাবি, মাঠে খেলা বন্ধ করার জন্য তার এই পদক্ষেপ।

জানা গেছে, ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল লতিফ মিয়া এই প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও খেলার মাঠের জন্য এক একর জমি দান করেছিলেন। প্রতিষ্ঠানটি ১৯৮৬ সালে এমপিওভুক্ত হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল বাতেন প্রতিষ্ঠানের খেলার মাঠ নিয়ে ব্যবসা করেন। এই মাঠে বর্ষা মৌসুমে ধান চাষ করা হয়। এখন আলু চাষের জন্য ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হয়েছে। তিনি যে সরকার থাকে তারই চাটুকারিতা করে আসছেন বলে এলাকাবাসী জানান।

মাদ্রাসার শিক্ষার্থী মিরাজ ও শান্ত জানান, এলাকার স্কুল, মাদ্রাসা ও কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা তাদের অবসর সময়ে এখানে খেলাধুলা করেন। খেলাধুলাও পড়ালেখার একটি অংশ। শিক্ষার্থীরা খেলতে না পারলে তারা মোবাইল গেমসে আসক্ত হতে পারেন। এতে সমাজ ধ্বংসের দিকে যাবে। খেলার মাঠ ফিরিয়ে দিয়ে ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল বাতেনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

এই বিষয়ে ওসমানগঞ্জ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আবদুল বাতেন জানান, শিক্ষার্থীরা যাতে মাঠে খেলাধুলা না করতে পার তার জন্য ট্রাক্টর দিয়ে চাষ দিয়েছেন। তবে আলু চাষাবাদের বিষয়টি অস্বীকার করেন তিনি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মহিউদ্দিন বলেন, মাদ্রাসা সুপার প্রতিষ্ঠানের মাঠে চাষ দিতে পারেন না। আমি বিষয়টি খতিয়ে দেখবো।

চরফ্যাশন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত বলেন, কী কারণে প্রতিষ্ঠান সুপার মাঠে চাষ দিয়েছেন, শিক্ষার্থীরা অভিযোগ করলে জানা যাবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
রেকর্ড ভর্তুকি, মানুষের জীবনযাত্রা কতটা সহজ হবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
ভালোবাসেন, নাকি শুধু অভ্যাসেই আটকে আছেন—বুঝবেন কীভাবে?
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মৃত আগ্নেয়গিরির পেটে ফুটবল মাঠ
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
মমতা বনাম ঋতব্রত: দল কার, আইনসভা কার 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি