এবার সাকুরা বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

বরিশাল প্রতিনিধি
০২ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬ আপডেট : ০২ জানুয়ারি ২০২৫, ১৭:৫৬

বরিশালে প্রায় দুর্ঘটনার শিকার হচ্ছে সাকুরা পরিবহনের বাস। এবার বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা এলাকায় সাকুরা বাসের চাপায় মোটরসাইকেলের চালক নিহত এবং এক আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত হোসেন (৩৮) হিজলা উপজেলার গোবিন্দপুর গ্রামের বাবুল চৌধুরীর ছেলে। আহত আরোহী হলেন আমানউল্লাহ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা থেকে বরিশালগামী বেপরোয়া গতির সাকুরা পরিবহনের বাসটি ভুরঘাটা এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত হন। আহত অবস্থায় আরোহী আমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়। নিহত ও আহত আরোহী হিজলা থেকে ঢাকায় যাচ্ছিলেন। লাশ উদ্ধার করে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

/এএম/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব