ভুয়া এনআইডি দিয়ে পাসপোর্ট বানিয়ে শিশুকে দুবাইয়ে পাচারের চেষ্টা, গ্রেফতার ৩

বরিশাল প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯আপডেট : ১৬ জানুয়ারি ২০২৫, ১৫:৪৯

বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ এলাকার এক শিশুকে দেশের বাইরে দুবাইয়ে পাচারের চেষ্টার অভিযোগে দুই নারীসহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় উদ্ধার শিশুর মা বাদী হয়ে কাউনিয়া থানায় মানব পাচার মামলা দায়ের করেন।

গ্রেফতাররা হচ্ছে- সুইটি, জুথি বেগম ও আল আমিন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার রুনা লায়লা বলেন, ‘গত ১ জানুয়ারি বরিশাল সদর উপজেলা শায়েস্তাবাদ এলাকা থেকে নিখোঁজ হয় শিশুটি। কোনোভাবে সন্ধান না পেয়ে ৯ জানুয়ারি শিশুটির মা বাদী হয়ে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর সোর্স ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে নগরীর দপ্তরখানা এলাকার একটি ঘর থেকে শিশুটিকে উদ্ধার এবং ওই তিন জনকে গ্রেফতার করা হয়।’

তিনি আরও বলেন, ‘জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে শিশুটিকে দেশের বাইরে দুবাই যৌনকাজে বিক্রির উদ্দেশে তার পাসপোর্ট তৈরি করছিল। এ কারণে শিশুটিকে নিয়ে প্রথমে ঢাকায় যায়। সেখানে ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরি করে। ওই পরিচয়পত্র দিয়ে পাসপোর্ট করতে আবার বরিশালে নিয়ে আসে। এ সময় গ্রেফতারকৃতরা শিশুটির ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালায়।’

উপপুলিশ কমিশনার বলেন, ‘গ্রেফতারদের প্রধান কাজই হচ্ছে এ ধরনের নারী-শিশুদের বিদেশে যৌনকাজে পাচার করা। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত এবং পাচারকারী চক্র ইতোমধ্যে কাদের পাচার করেছে ওই সকল তথ্য-উপাত্ত জানার চেষ্টা চলছে।’

এ ঘটনায় বাদীর দায়ের করা জিডি মানব পাচার মামলায় রূপ নেবে বলে জানান তিনি।

/কেএইচটি/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বশেষ খবর
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী