অধ্যক্ষকে কারাগারে নেওয়ায় সব শিক্ষককে অবরুদ্ধ করে রাখলেন শিক্ষার্থীরা

কুয়াকাটা প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০২৫, ১৭:১৪আপডেট : ২৯ জানুয়ারি ২০২৫, ১৭:১৭

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর ছালেহিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং তার মুক্তির দাবিতে মাদ্রাসার অন্য শিক্ষকদের অবরুদ্ধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

বুধবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় শিক্ষকদের লাইব্রেরিতে তালাবদ্ধ করে প্রায় দুই ঘণ্টা ক্লাস বর্জন করে মাদ্রাসা মাঠে এ কর্মসূচি পালন করেন।

এ সময় মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অনতিবিলম্বে মাওলানা মোস্তাফিজুর রহমানের মুক্তির দাবির জানান, তাদের দাবি পূরণ না হলে লাগাতার মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে লাইব্রেরির তালা খুলে দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনিরুজ্জামানকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় লাইব্রেরিতে অবরুদ্ধ শিক্ষকদের মুক্ত করে, শিক্ষার্থীদের ক্লাসে ফিরিয়ে দিয়েছি।

এ সময় কলাপাড়া থানা পুলিশের সদস্য, স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১৫ জানুয়ারি মাদ্রাসার শিক্ষক আব্দুল হাইয়ের ছেলে মাহবুব এলাহী ওই অধ্যক্ষের বিরুদ্ধে কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মামলা করেন। গতকাল ওই অধ্যক্ষ আদালতে হাজির হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

/এফআর/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
পাঁচ বিশ্ববিদ্যালয় কেন অস্থির, কারা করছে আন্দোলন
৫ দিনেও ক্যাম্পাসে ঢুকতে পারেননি ডুয়েট উপাচার্য, সংঘর্ষের ঘটনায় মামলা
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী