ভোলায় চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা

ভোলা প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৮ আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৮

ভোলার তজুমদ্দিন উপজেলায় গরু চোর সন্দেহে দুজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সোনাপুর ইউনিয়নের দক্ষিণ চাপড়ী এলাকায় বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় আব্দুল খালেকের গোয়ালঘরে ঢুকে গরু নিয়ে যাওয়ার সময় মালিক টের পেয়ে যায়। এ সময় তার ডাকচিৎকারে এলাকাবাসী ধাওয়া দিলে দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সোনাপুর ৭ সম্বর ওয়ার্ডের ভূঁইয়াবাড়ির দরজা জামে মসজিদের মাঠে তাদের ধরে পিটুনি দেয় স্থানীয়রা। পরে ভোর ৪টায় খবর পেয়ে তজুমদ্দিন থানা পুলিশ ঘটনাস্থল থেকে অজ্ঞান অবস্থায় দুজনকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহত দুজন হলেন- তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালিয়াকান্দি গ্রামের মো. নুরুল হকের ছেলে নয়ন (৩০) ও বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের খাসমহল এলাকার শফিজল ইসলামের ছেলে আমির হোসেন (২৮)।

তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সোনাপুরে গরু চোর সন্দেহে দুজনকে মারধরের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পুলিশ অজ্ঞান অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। পরে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করলে লাশ উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব