ইউপি নির্বাচনি সহিংসতা

ভোলায় মেম্বার প্রার্থীর হাত কেটে নিয়েছে প্রতিপক্ষ

ভোলা প্রতিনিধি
২০ মার্চ ২০১৬, ২০:১৯আপডেট : ২০ মার্চ ২০১৬, ২০:৩৭

ভোলায় মেম্বার প্রার্থীর হাত কেটে নিয়েছে প্রতিপক্ষ

ভোলার লালমোহন উপজেলার চরমোল্লাজিতে নির্বাচনি সহিংসতায় এক মেম্বার প্রার্থীর হাত কেটে নিয়েছে তার প্রতিপক্ষ প্রার্থীর ক্যাডাররা।

প্রত্যক্ষদর্শী ছালাউদ্দিন ভুইয়া জানান, রবিবার (২০ মার্চ) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের (চরমোল্লাজী) মেম্বার প্রার্থী জাকির ভূইয়া প্রতিদিনের মতো গণসংযোগ করতে তার কর্মী সমর্থকদের নিয়ে ভূইয়ার পোল চাঁন মিয়া হাজি বাড়ির সামনে যায়। সেখানে তার প্রতিপক্ষ মেম্বার প্রার্থী গিয়াস উদ্দিনের সমর্থকদের সঙ্গে তার সমর্থকদের কথা কাটাকাটি হয়।  কথা কাটাকাটির এক পর্যায়ে গিয়াসের ৫-৬ জন ক্যাডার  জাকির ও তার সমর্থকদের এলোপাতাড়ি কোপানো শুরু করে। এতে অন্তত ১৫ জন আহত হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ক্যাডাররা জাকিরের বাম হাতের কব্জি কেটে ফেলে। পরে তারা নিরাপদ স্থানে চলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সংসদ সদস্য আলহাজ নুরুন্নবী চৌধুরী শাওন তার দলীয় কর্মী জাকিরের ওপর হামলার খবর পেয়ে উন্নত চিকিৎসার জন্য হেলিকাপ্টারে করে তাকে ঢাকায় নিয়ে যান।

ঘটনার পর রবিবার দুপুরে স্থানীয় আওয়ামী লীগের বিক্ষুব্ধ কর্মী সমর্থকরা লালমোহন থানায় ওসি আকতারুজ্জামানের অপসারণের দাবিতে লালমোহন বাজারের চৌরাস্তায় মিছিল করে এবং হামলার ইন্ধনদাতা হিসেবে লালমোহন বাজারের ব্যাবসায়ী মহিউদ্দিন ভূইঁয়ার ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়।

লালমোহন থানার ওসি আকতারুজ্জামান রবিবার বিকেলে জানান, এখন পর্যন্ত কেউ কোনও অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

/জেবি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান