ঝালকাঠিতে একাধিক ইউনিয়নে সহিংসতা

বোমা বানাতে গিয়ে আ.লীগ প্রার্থীর কর্মীর হাত বিচ্ছিন্ন

ঝালকাঠি প্রতিনিধি
২০ মার্চ ২০১৬, ২১:১৮আপডেট : ২০ মার্চ ২০১৬, ২১:২২

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠির একাধিক ইউনিয়নে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এছাড়া বোমা তৈরির সময় এক আওয়ামী লীগ কর্মীর হাত তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

গত শনিবার (১৯ মার্চ) রাতে ও রবিবার দুপুরে জেলার কীর্তিপাশা, রাজাপুরের শুক্তাগড় ও নলছিটির ভৈরবপাশায় এসব সহিংসতার ঘটনা ঘটে।

নির্বাচনি সহিংসতা

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুস শুক্কুর মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুর রহিমের সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়।

অন্যদিকে, আজ রবিবার দুপুরে একই ইউনিয়নের রুনসী গ্রামে বোমা তৈরির সময় জগত রানা নামের এক ব্যক্তির হাত বিচ্ছিন্ন হয়ে যায়। ওই ব্যক্তি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুক্কুর মোল্লার সমর্থক। এ ঘটনায় আরও ৩/৪ জন আহত হন।

সদর থানার ওসি মাহে আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তিনি জানান, এ ঘটনায় কেউ এখনও মামলা করেনি।

স্থানীয়রা জানিয়েছেন, গুরুতর আহত জগত রানাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।

এদিকে, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী নাসির উদ্দিন হাওলাদারের প্রধান নির্বাচনি কার্যালয়ে আগুন দেয় বিদ্রোহী প্রার্থী নুরুজ্জামান সেলিমের সমর্থকরা।

রাজাপুরের শুক্তাগড় ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক মৃধার নির্বাচনি কার্যালয়ে এবং মঠবাড়ি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মোস্তফা কামাল সিকদারের মিছিল বহরের একটি মোটর সাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

/এসএনএইচ/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম